প্রদীপ মিত্র( ভজন)কালীগঞ্জ পৌর বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য নির্বাচিত মুঃ সোহরাব আলী সরকার

Kaligonj :
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫ । ১:৩৩ অপরাহ্ণ

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জ পৌর সভা ও উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটি গঠিত হয়েছে। এতে হিন্দু সম্প্রদায়ের মধ্য হতে প্রদীপ মিত্র ভজনকে একমাত্র সদস্য হিসেবে নির্বাচিত করা হয়েছে।
শনিবার (১৪ জুন) বিকেলে গাজীপুর জেলা বিএনপির আহবায়ক এ কে এম ফজলুল হক মিলন, যুগ্ম আহবায়ক ডা. রফিকুল ইসলাম বাচ্চু এবং সদস্য সচিব ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর যৌথ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়।
মাষ্টার হুমায়ুন কবিরকে আহবায়ক ও খালেকুজ্জামান বাবলুকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্টি উপজেলা বিএনপির আহবায়ক কমিটি এবং মো. হোসেন আরমানকে আহবায়ক ও ইব্রাহীম প্রধানকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্টি কালীগঞ্জ পৌর বিএনপি’র আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সৃষ্ট জাতীয় গণতান্ত্রিক দল (জাগ) দলের তৎকালীন ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক সাংসদ মোখলেছুর রহমান জিতু মিয়ার হাত ধরেই প্রদীপ মিত্র ভজনের রাজনীতিতে পদার্পন। যাকে বলে জিতু মিয়ার মাধ্যমে রাজনীতিতে হাতে খড়ি।
প্রদীপ মিত্র ভজন বিগত সময়ে কালীগঞ্জ শ্রমিক কলেজ শাখার ছাত্র দল ও পরে কালীগঞ্জ উপজেলার যুব দলের সভাপতির দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি কালীগঞ্জ থানা ও গাজীপুর জেলা বিএনপি’র সদস্য নির্বাচিত হোন। বর্তমানে তিনি উপজেলা বিএনপি’র হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ও উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন।
প্রদীপ মিত্র ভজন ১৯৭৫ সালে আর আর এন পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় হতে এসএসসি ও কালীগঞ্জ শ্রমিক কলেজ হতে উচ্চ সাধ্যমিক এবং নরসিংদী সরকারী কলেজ হতে স্নাতক ডিগ্রী অর্জন করেন। তিনি উপজেলার পৌরসভার মুনসুরপুর এলাকার মৃত অশোক রঞ্জন মিত্র এর পূত্র এবং তিন কন্যা সন্তানের জনক।
প্রদীপ মিত্র ভজন এক সাক্ষাতকারে বলেন, আমাকে পৌর বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য নির্বাচিত করায় জেলা বিএনপি’র আহবায়ক সাবেক সাংসদ এ.কে.এম ফজলুল হক মিলনসহ দলের সকল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। দেশ ও দলের স্বার্থে তৃণমূল পর্যায়ে বিএনপি’র কার্যক্রমকে আরো সুসংহত ও শক্তিশালী করতে আজীবন কাজ করে যাব।

সম্পাদক ও প্রকাশক : শাহ্ বোরহান মেহেদী, নির্বাহী সম্পাদক : গোলাম রাব্বানী অফিস: মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ই-মেইল : pannewsbdbm@gmail.com, bmbmmehedi77777@gmail.com মোবাইল: 01715410468, 01865610720.

প্রিন্ট করুন