পলাশ উপজেলা প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১৫ জুন, ২০২৫ । ১২:৩৫ অপরাহ্ণ

বোরহান মেহেদী, পলাশ থেকে : নরসিংদীর পলাশ উপজেলা প্রেসক্লাবের বর্ণাঢ্য আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ১৪ জুন পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার ভাগদী বাংলাদেশ ন্যাচার স্টাডি পার্কে দিনব্যাপী পলাশ উপজেলা প্রেসক্লাবের সকল সাংবাদিকদের উপস্থিতিতে ছায়া ঘেরা, পাখি ডাকা, প্রাকৃতিক মনোরম উৎসবমুখর পরিবেশে সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা, কুইজ, কৌতুক, র‍্যাফেল ড্র, ছবি তোলা, ভিডিও এবং বিভিন্ন রাইড শেয়ার সহ মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। এ সময় লেকের পাশে সবুজে ঘেরা সাংবাদিক উপস্থিতিতে এক মিলনমেলায় পরিনত হয়ে আনন্দঘণপরিবেশ।

প্রেসক্লাবের আহ্বায়ক হাজী জাহিদ হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব নূরে আলম রনির সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন, ঘোড়াশাল পৌর বিএনপির সহত। সভাপতি মো: আলম মোল্লা, সাধারণ সম্পাদক মো:দেলোয়ার হোসেন, কাউন্সিলর শাহানা পারভিন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপন, ঘোড়াশাল পৌর ছাত্রদলের আহ্বায়ক আমানউল্লাহ আমান, সদস্য সচিব আরিফুল ইসলাম ও সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠান শেষে উপস্থিত সকল সাংবাদিকদের নাম তালিকা দিয়ে র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। এতে প্রথম পুরুস্কারটি লাভ করেন শমীর কান্তি দেবনাথ।

 

 

সম্পাদক ও প্রকাশক : শাহ্ বোরহান মেহেদী, নির্বাহী সম্পাদক : গোলাম রাব্বানী অফিস: মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ই-মেইল : pannewsbdbm@gmail.com, bmbmmehedi77777@gmail.com মোবাইল: 01715410468, 01865610720.

প্রিন্ট করুন