বাজুসের সহসভাপতি মো. রিপনুল হাসানকে মিথ্যা ও হয়রানিমূলক মামলায় গ্রেপ্তারের প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তির দাবিতে ঢাকাসহ সারা দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন।
তারই ধারাবাহিকতায় নওগাঁর মান্দা উপজেলার দেলুয়াবাড়ী জুয়েলারি প্রতিষ্ঠান গুলো বন্ধ ঘোষণা করেন।
বৃহস্পতিবার (২৯ মে) সকাল থেকেই জুয়েলারি প্রতিষ্ঠানগুলোর গেটে তালাবদ্ধ করে প্রতিবাদ জানায়।
দেলুয়াবাড়ী জুয়েলারি সমিতির সভাপতি মো: বিদ্যুৎ সোনার জানায়, গতকাল বুধবার (২৮ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর তাঁতীবাজার নিজ ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে বাজুসের সহসভাপতি মো. রিপনুল হাসানকে গ্রেপ্তার করা হয়।
আমরা গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানায়।
আমার তার নিঃশর্ত মুক্তির দাবি করছি।

গোলাম রাব্বানী, নওগাঁ:
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫ । ২:৫৪ অপরাহ্ণ