বড়াইগ্রামে মাটি চাপায় স্কুল ছাত্রের মৃত্যু, আশঙ্কাজনক ২

মোঃ রেজাউল করিম মৃধা নাটোর প্রতিনিধি:
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫ । ৭:২৪ পূর্বাহ্ণ

নাটোরের বড়াইগ্রামে মাটির নিচে চাপা পড়ে মোস্তাকিন (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে ও তার সহপাঠী রাকিব ও শাকিলকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ ২৬শে মে সোমবার দুপুর ১টার দিকে উপজেলার বাগডোব এলাকায় এঘটনা ঘটে। নিহত মোস্তাকিন খাকসা গ্রামের জহুরল ইসলামের ছেলে।সে বাগডোব বনলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।
স্থানীয়রা জানান, বাগডোব গ্রামে নতুন কাঁচা রাস্তা নির্মান করার ফলে অনেক খানাখন্দের সৃষ্টি হয়েছে। আর সেই খানাখন্দের ভিতরে খেলা করতে গিয়ে হঠাৎ বৃষ্টি শুরু হলে রাস্তার মাটি ধসে পড়ে পাড় ভেঙে মাটির নীচে চাপা পড়ে মোস্তাকিনসহ তিনজন। স্থানীয়রা তাদেরকে দ্রুত উদ্ধার করে বড়াইগ্রাম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোস্তাকিনকে মৃত ঘোষণা করেন। তার অপর দুই সহপাঠী রাকিব ও শাকিলের অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এবিষয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারোয়ার হোসেন বলেন, এ ঘটনায় মোস্তাকিন নামের এক শিশুর মৃত্যু হয়েছে। তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক : শাহ্ বোরহান মেহেদী, নির্বাহী সম্পাদক : গোলাম রাব্বানী অফিস: মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ই-মেইল : pannewsbdbm@gmail.com, bmbmmehedi77777@gmail.com মোবাইল: 01715410468, 01865610720.

প্রিন্ট করুন