গ্রাম আদালত বিষয়ে হিসাব সহকারী কাম- কম্পিউটার অপারেটর/ ইউপি প্রশাসনিক কর্মকর্তাগণের এর সাথে দ্বি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: শুক্রবার, ৯ মে, ২০২৫ । ১০:০০ অপরাহ্ণ

নাটোরের নলডাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি বিষয়ে হিসাব সহকারী কাম- কম্পিউটার অপারেট/ইউপি প্রশাসনিক কর্মকর্তাগনের সাথে দ্বি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (০৭ মে) সকাল সাড়ে ১০ টা হতে নলডাঙ্গা উপজেলায় উপজেলা কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময়ে উপস্থিত ছিলেন মো: রেদুয়ানুল হালিম উপজেলা নির্বাহী অফিসার, নলডাঙ্গা, নাটোর। মো: শফিকুর রহমান, ডিস্ট্রিক্ট ম্যানাজার, নাটোর, উপজেলা কো-অর্ডিনেটর মো: মিজানুর রহমান, নলডাঙ্গা, নাটোর এবং ৫টি ইউনিয়নের হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর/ইউপি প্রশাসনিক কর্মকর্তা। সভায় উপজেলা নির্বাহী অফিসার উপস্থিত হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর/ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের বলেন ইউপিতে গ্রাম আদালতের সকল প্রকার নথি পত্র যথাযথভাবে সংরক্ষণের জন্য। সেইসাথে যথা নিয়মে গ্রাম আদালতের কার্যক্রম পরিচালনার করার জন্য দিক নির্দেশনা প্রদান করেন।
বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করন (৩য় পর্যায়) প্রকল্পটি ইউরোপিয়ান ইউনিয়ন, ইউএনডিপি এবং স্হানীয় সরকার বিভাগের আর্থিক ও কারিগরি সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে।

সম্পাদক ও প্রকাশক : শাহ্ বোরহান মেহেদী, নির্বাহী সম্পাদক : গোলাম রাব্বানী অফিস: মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ই-মেইল : pannewsbdbm@gmail.com, bmbmmehedi77777@gmail.com মোবাইল: 01715410468, 01865610720.

প্রিন্ট করুন