মৃৎ শিল্প আধুনিকায়নে কালীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫ । ৮:৫৭ অপরাহ্ণ

মুঃ সোহরাব আলী সরকার, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে কালীগঞ্জে অনুষ্ঠিত হলো মৃৎ শিল্প বিষয়ক প্রশিক্ষণ। নারীরা যাতে প্রশিক্ষণ শেষে নিজেদের কর্মমুখী করতে পারে সেই লক্ষে প্রশিক্ষণের আয়োজন করেন উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (৮ মে) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ও যুব উন্নয়নের আয়োজনে বক্তারপুর ইউনিয়নের নাওয়ান মোড় এলাকায় মৃৎ শিল্প বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইসমাইল হোসেন ভ‚ইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ।
নাওয়ান মোড় এলকার প্রায় দুই শতাধিক পরিবারের জীবন-জীবিকার অন্যতম প্রধান অবলম্বন মৃৎ শিল্প। এখানে এশিল্পে পুরুষের চেয়ে নারীদের শ্রম বেশী। তাই নারীদের সাবলম্বি করতে প্রশাসনের পক্ষ হতে প্রশিক্ষণের উদ্যোগ গ্রহন করা হয়েছে। নারীরা যাতে প্রশিক্ষণ শেষে নিজেদের কর্মমুখী করতে পারে সেই লক্ষে কাজ করছে উপজেলা প্রশাসন।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন প্রানীসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মাহ্মুদুল হাসান, উপজেলা প্রকৌশলী মো. রেজাউল হক, সমাজ সেবা কর্মকর্তা আফরোজা বেগম, মাধ্যমিক শিক্ষা অফিসার নুর-ই-জান্নাত, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ইসরাত জাহান, বক্তারপুর ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমান আখন্দ ফারুক, বক্তারপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আহমোদুল কবির খান নাঈম, সাংবাদিক ও প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাসহ প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, যুব উন্নয়ন মৃৎ শিল্পের উপর সাত দিনের প্রশিক্ষণ শেষে কম সুদে ঋন প্রদান করবে। পল্লী উন্নয়ন এবং মহিলা বিষয়ক অধিদপ্তর থেকেও সহায়তা প্রদান করা হবে। সরকারি ভাবে অত্র এলাকায় দুটি ভাগে দুটি মৃৎ শিল্প তৈরির জন্য মেশিনের ব্যবস্থা করার আশ্বাস দেন তিনি।

সম্পাদক ও প্রকাশক : শাহ্ বোরহান মেহেদী, নির্বাহী সম্পাদক : গোলাম রাব্বানী অফিস: মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ই-মেইল : pannewsbdbm@gmail.com, bmbmmehedi77777@gmail.com মোবাইল: 01715410468, 01865610720.

প্রিন্ট করুন