ইসলামপুরে ৬নং ওয়ার্ড তাঁতীদলের দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মোঃ হোসেন শাহ ফকির ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি:
প্রকাশের সময়: শনিবার, ৩ মে, ২০২৫ । ১১:৩৭ পূর্বাহ্ণ

জামালপুরের ইসলামপুর পৌর ৬নং ওয়ার্ড তাঁতী দলের দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ মে) রাতে ইসলামপুর সরকারি কলেজ মোড়ে এ দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
পৌর তাঁতী দলের আহ্ববায়ক আছাদুজ্জামান মাস্টারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সফল এমপি আলহাজ সুলতান মাহমুদ বাবু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ নুরুল ইসলাম নবাব, পৌর বিএনপি’র সভাপতি আলহাজ রেজাউল করিম ঢালী, উপজেলা বিএনপি’র সহ সাংগঠনিক সম্পাদক নাজিম হোসেন নোমান, ছাত্রবিষয়ক সম্পাদক সোহেল রানা খোকন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হোসেন শাহ ফকির, পৌর স্বেচ্ছা সেবক দলের আহ্ববায়ক কামরুজ্জামান বিশাল, সিনিয়র সহ সভাপতি ডা: শাহিনুর রহমান, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাবেক কমিশনার ও সহ সভাপতি মো: আছাদুজ্জামান।
এ সময় পৌর বিএনপির সহ সভাপতি মোজাম্মেল হক, মো: মঞ্জুরুল হক, হাসানুজ্জামান হালিম, নান্নু খান লোহানী, মোস্তাফিজুর রহমান মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল, জিয়াউর রহমান, ছাত্রনেতা রাজু শাহ ফকির, আসনাত হোসেন সোহান ও ইসলামপুর সরকারি কলেজ ছাত্রদলের আহ্ববায়ক মিথুন মিয়া উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে নজরুল ইসলাম কে সভাপতি ও আ: মজিদ কে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।

সম্পাদক ও প্রকাশক : শাহ্ বোরহান মেহেদী, নির্বাহী সম্পাদক : গোলাম রাব্বানী অফিস: মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ই-মেইল : pannewsbdbm@gmail.com, bmbmmehedi77777@gmail.com মোবাইল: 01715410468, 01865610720.

প্রিন্ট করুন