বৃহত্তর ঢাকা সমিতি ইতালির বর্ণাঢ্য ইফতার আয়োজন

ইটালী থেকে :
প্রকাশের সময়: বুধবার, ২৬ মার্চ, ২০২৫ । ৪:৩৯ পূর্বাহ্ণ

মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি: কমিউনিটির সর্বস্তরের প্রবাসীদের উপস্থিতিতে ঐতিহ্যবাহী বৃহত্তর ঢাকা সমিতি ইতালির আয়োজনে ও বৃহত্তর ঢাকার অন্তর্গত ছয়টি জেলার সার্বিক সহযোগিতায় রোজাদারদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহত্তর ঢাকা সমিতি ইতালির সভাপতি আমিনুর রহমান সালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন রনির পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের ইকোনোমিক কাউন্সিলর মোঃ আল আমিন ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের স্টেশন ম্যানেজার মুস্তাফিজুর রহমান।

এসময় সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, ঐক্যবদ্ধ কমিউনিটি গড়ে এগিয়ে যাওয়ার সময়, আর এটাই হোক আমাদের অন্যতম লক্ষ্য। পাশাপাশি ফিলিস্তিন এবং দেশে ও প্রবাস সহ মুসলিম জাহানের শান্তির প্রত্যাশা করেন তারা।

ইতালি প্রবাসী বাংলাদেশীদের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন সংগ্রামে দিকনির্দেশক সংগঠন বৃহত্তর ঢাকা সমিতি সুষ্ঠু সমাজ ব্যবস্থা ও দেশের সংস্কৃতি বিকাশে অঙ্গীকারবদ্ধ।

রাজধানী রোমের টিএমসি মসজিদে ইতালির সর্ববৃহৎ ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক, আঞ্চলিক, সামাজিক ও ব্যবসায়িক সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ সহ প্রায় সহস্র প্রবাসী বাংলাদেশি বৃহত্তর ঢাকা সমিতির ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।

ইফতার পূর্বে মসজিদে ইমাম রোজার শিক্ষা মানব জীবনে কাজে লাগিয়ে সুন্দর সমাজ ব্যবস্থায় ও প্রবাসীদের উন্নয়ন এবং মুসলিম উম্মাহর সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সম্পাদক ও প্রকাশক : শাহ্ বোরহান মেহেদী, নির্বাহী সম্পাদক : গোলাম রাব্বানী অফিস: মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ই-মেইল : pannewsbdbm@gmail.com, bmbmmehedi77777@gmail.com মোবাইল: 01715410468, 01865610720.

প্রিন্ট করুন