সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির ফ্ল্যাট জব্দ ও ব্যাংক হিসাব ফ্রিজ

কালিগঞ্জ থেকে :
প্রকাশের সময়: সোমবার, ২৪ মার্চ, ২০২৫ । ৭:২৪ পূর্বাহ্ণ

মুঃ সোহরাব আলী সরকার, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : পালিয়ে যাওয়া পতিত আ’লীগ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ও গাজীপুর-৫ আসনের সাবেক সাংসদ মেহের আফরোজ চুমকির নামে ঢাকার বনানীতে থাকা ৩১১৫ স্কয়ার ফিটের ফ্ল্যাট জব্দ করার আদেশ দিয়েছেন আদালত। এছাড়াও, তার পাঁচটি ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ দিয়েছেন আদালত। যেখানে মোট ২ কোটি ৩২ লাখ ৮৭ হাজার ৪৫৮ টাকা জমা রয়েছে।
রোববার (২৩ মার্চ) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্পাদক ও প্রকাশক : শাহ্ বোরহান মেহেদী, নির্বাহী সম্পাদক : গোলাম রাব্বানী অফিস: মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ই-মেইল : pannewsbdbm@gmail.com, bmbmmehedi77777@gmail.com মোবাইল: 01715410468, 01865610720.

প্রিন্ট করুন