এতিমদের সাথে ডিআইজি রাজশাহীর ইফতার

গোলাম রাব্বানী :
প্রকাশের সময়: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫ । ১০:১৫ অপরাহ্ণ

এসওএস চিলড্রেন্স ভিলেজ রাজশাহীতে পিতা মাতা হারিয়েছে বা পিতামাতা হারানোর ঝুঁকিতে আছে এমন শিশুদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন জনাব মোহাম্মদ শাহজাহান (বার), পিএইচডি, ডিআইজি, রাজশাহী।
এসওএস চিলড্রেন্স ভিলেজ ইন্টারন্যাশনাল সারাবিশ্ব ব্যাপী পরিচিত একটি বিশেষায়িত প্রতিষ্ঠান যারা মূলত পিতামাতা হারিয়েছে বা পিতা মাতা হারানোর ঝুঁকিতে আছে এমন শিশুদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে কাজ করে থাকে। এরই ধারাবাহিকতায় মাননীয় ডিআইজি মহোদয়ের উদোগে ও রাজশাহী পুলিশ প্রশাসনের সার্বিক সহযোগিতায় আজ এসওএস চিলড্রেন্স ভিলেজ রাজশাহীতে এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসওএস চিলড্রেন্স ভিলেজ রাজশাহীর সহাকারী পরিচালক মো: নাজমুল হোসেনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ শাহজাহান (বার), পিএইচডি, মাননীয় ডিআইজি, রাজশাহী রেঞ্জ। এছাড়াও উক্ত অনুষ্ঠানে মো: সারোয়ার জাহান (অতিরিক্ত ডিআইজি), নাজমুল হাসান, পিপিএম (অতিরিক্ত পুলিশ কমিশনার-ক্রাইম), দীন মোহাম্মদ (অতিরিক্ত ডিআইজি), মোহাম্মদ শাহজাহান মিয়া (পুলিশ সুপার), দীন মোহাম্মদ (ডিসি, কাশিয়াডাঙ্গা), ফারজানা ইসলাম (এসপি)-সহ রাজশাহী পুলিশ প্রশাসন ও এসওএস চিলড্রেন্স ভিলেজ রাজশাহীর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন এসওএস চিলড্রেন্স ভিলেজ রাজশাহীর পরিচালক মো: আতিকুর রহমান।
মাননীয় ডিআইজি মহোদয় তার বক্তব্যে বলেন যে, পিতামাতা হারানো এমন শিশুদের সাথে ইফতার করতে পেরে তিনি ও রাজশাহী পুলিশ প্রশাসনের কর্মকর্তারা অত্যন্ত আনন্দিত। এসব শিশুরা এসওএস চিলড্রেন্স ভিলেজ ইন্টারন্যাশনাল কর্র্তৃক প্রাপ্ত সুযোগ সুবিধা কাজে লাগিয়ে লেখাপড়া শিখে আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠবে এবং সমাজ ও দেশে ইতিবাচক ভ‚মিকা রাখবে। এসময় তিনি ছোটদের পুলিশিং কার্যক্রম নিয়ে খুব সংক্ষেপে আলোচনা করেন এবং ঈদের পরে বিশ জন শিশু নিয়ে ছোটদের পুলিশিং কার্যক্রমের অংশ হিসেবে প্রশিক্ষণের আয়োজন করবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।

সম্পাদক ও প্রকাশক : শাহ্ বোরহান মেহেদী, নির্বাহী সম্পাদক : গোলাম রাব্বানী অফিস: মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ই-মেইল : pannewsbdbm@gmail.com, bmbmmehedi77777@gmail.com মোবাইল: 01715410468, 01865610720.

প্রিন্ট করুন