কালীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫ । ৮:৫৩ পূর্বাহ্ণ

মুঃ সোহরাব আলী সরকার, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ “দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, প্রাণ বাঁচায় ক্ষয়ক্ষতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের কালীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৫ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‌্যালী, অগ্নিকান্ড বিষয়ক সচেতনতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (১০ মার্চ) বেলা সারে ১১টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা চত্বরে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অগ্নিকান্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধি মহড়া অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ’র সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন ঊর্মি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, জাতীয় মহিলা সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেসমিন আক্তার, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী আবুল হোসেন আকাশ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, ফায়ার সার্ভিসের কর্মকর্তাবৃন্দ, শিক্ষার্থী, সুশিল সমাজের প্রতিনিধিসহ স্থানীয় গণমাধ্যমকর্মী।

সম্পাদক ও প্রকাশক : শাহ্ বোরহান মেহেদী, নির্বাহী সম্পাদক : গোলাম রাব্বানী অফিস: মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ই-মেইল : pannewsbdbm@gmail.com, bmbmmehedi77777@gmail.com মোবাইল: 01715410468, 01865610720.

প্রিন্ট করুন