ইসলামপুরে কান্দারচর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত  

ইসলামপুর থেকে :
প্রকাশের সময়: সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ । ৬:৩১ অপরাহ্ণ

মোঃ হোসেন শাহ ফকির, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধিঃ জমজমাট আয়োজনে শেষ হয়েছে জামালপুরের ইসলামপুরে কান্দারচর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা,সাংস্কৃতিক ও এসএসসি পরীক্ষার্থীরদের বিদায় ও ষষ্ঠ শ্রেণি ছাত্র-ছাত্রীদের নবীন বরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ফেব্রুয়ারি) কান্দারচর উচ্চ বিদ্যালয়ে মাঠে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক মোঃ আবু হানিফ,শিক্ষক নজরুল ইসলাম,শাহ্ আলম,রোকনুজ্জামান,নাছির উদ্দিন ও পারুল আক্তারসহ কর্মচারিবৃন্দ ও ছাত্র-ছাত্রী অভিভাবক সুধিবৃন্দ উপস্থিত ছিলেন।

সকালে জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসব শুরু হয়।

দলগত ডিসপ্লে,মশাল প্রজ্জ্বলন বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক ইভেন্টের মধ্যে ছিল,মোরগ লড়াই,গোলক নিক্ষেপ,দৌড়,রশি নিত্য,দীর্ঘ লম্প,উচ্চ লম্প যেমন খুশি তেমন সাজো,স্কুলের শিক্ষক-শিক্ষিকা,অতিথি ও অভিভাবকদের মহিলাদের জন্য বালিশ খেলা ও পুরুষদের জন্য ঝুঁড়িতে বল নিক্ষেপ।

দ্বিতীয় পরর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতা বিজয়ীদের আকর্ষণীয় উপহার প্রদান করা হয়।

সম্পাদক ও প্রকাশক : শাহ্ বোরহান মেহেদী, নির্বাহী সম্পাদক : গোলাম রাব্বানী অফিস: মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ই-মেইল : pannewsbdbm@gmail.com, bmbmmehedi77777@gmail.com মোবাইল: 01715410468, 01865610720.

প্রিন্ট করুন