কালীগঞ্জে S F TV এর সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মুঃ সোহরাব আলী সরকার
প্রকাশের সময়: রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ । ৯:১১ অপরাহ্ণ

গাজীপুরের কালীগঞ্জে S F TV সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। গতকাল রোববার বিকেলে কালীগঞ্জ প্রেসক্লাবে আলোচনা সভা ও কেক কেটে S F TV এর প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। S F TV কালীগঞ্জ প্রতিনিধি মো.মুক্তাদির হোসেনের সঞ্চালনায় কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক মোখলেছুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, কালীগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো.আল-আমিন দেওয়ান আল-আবিদী, সাবেক সহ-সাধারন সম্পাদক আহাম্মদ আলী, কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি মু.শফিকুল কবীর, অর্থবিষয়ক সম্পাদক মো.মনজুর হোসেন, সদস্য মো.পনির খন্দকার প্রমুখ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক মো.শাহনেয়াজ, কালীগঞ্জ প্রেসক্লাবের সদস্য মুঃসোহরাব আলী সরকার , কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সদস্য আলমগীর মোল্লা, সাংবাদিক মোস্তফা সিকদার, ব্যবসায়ী মোহাম্মদ আলী হোসেন খোকন, ইউসুফ আলী, মো.বাদল মিয়া, ব্যবসায়ী সাইফুল ইসলামসহ গণমাধ্যমকর্মীরা।
পরে উপস্থিত সকলকে নিয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

সম্পাদক ও প্রকাশক : শাহ্ বোরহান মেহেদী, নির্বাহী সম্পাদক : গোলাম রাব্বানী অফিস: মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ই-মেইল : pannewsbdbm@gmail.com, bmbmmehedi77777@gmail.com মোবাইল: 01715410468, 01865610720.

প্রিন্ট করুন