কালীগঞ্জে রাতভর পুলিশি অভিযান তিন দিনে গ্রেফতার-১৩

কালিগজ্ঞ থেকে :
প্রকাশের সময়: বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫ । ৭:০৯ পূর্বাহ্ণ

মুঃ সোহরাব আলী সরকার, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে কালীগঞ্জে পুলিশ অভিযান পরিচালনা করে উপজেলার একাধিক স্থান হতে এপর্যন্ত তের জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো, উপজেলার পৌরসভার মুনসেফপুর এলাকার মৃত আব্দুল বারেকের পূত্র এস.এম ইকবাল হোসেন (৪৪), মূলগাও এলাকার মিজানুর রহমানের পূত্র শামীম মুন্সি (৫০), মুনসুরপুরের হারাধন নাগের পূত্র পংকজ নন্দ কুমার নাগ (৫২), নাগরীর রাথুরা এলাকার মো. বাচ্চু মিয়ার পূত্র মো. রাজিব মিয়া (২৯), সেনপাড়া এলাকার সিরাজ মিয়ার পূত্র মো. লিটন মিয়া (৩০), উলুখোলা এলাকার মৃত ওহাব সরকারের পূত্র আসাদুল সরকার (৩২), জামালপুরের চুপাইর এলাকার মৃত সাহাজ উদ্দিনের পূত্র মো. সাইফুল ইসলাম (৩৪), নারগানা এলাকার আব্দুল বাতেনের পূত্র এনামুল হাসান (৩৪), তুমলিয়ার টিউরি এলাকার মৃত সামসুজ্জামান সরকারের পূত্র মো. বদরুজ্জামান মোমেন সরকার (৬৩), বক্তারপুরের ভাটিরা এলাকার মৃত ছলিম উদ্দিন শিকদারের পূত্র মো. রেজাউল করিম বাচ্চু (৫৭), ফুলদী এলাকার সিরাজ শেখের পূত্র মো. ফিরুজ শেখ, মোক্তারপুর ইউনিয়নের আমির উদ্দিনের পূত্র মো. শহিদুল্লাহ (৬০) এবং মৈশাইর এলাকার মৃত ফজলুল হকের পূত্র মো. আনোয়ারুল হক ভ‚ইয়া (৬২) কে পুলিশ গ্রেফতার করেছে।
এছাড়া অন্যান্য মামলায় আরোও তিনজনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে চাঞ্চল্যকর ব্যবসায়ী মামুন হত্যা মামলার আসামী মোক্তারপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সহ সভাপতি শরিফুল ইসলাম তোরণ কে গ্রেফতার করা হয়েছে।
এলাকাবাসী জানায়, গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে আওয়ামী লীগের সভাপতি, সম্পাদকসহ বিভিন্ন দলীয় পদধারী নেতা রয়েছেন।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন প্রতিবেদককে জানান, অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। আসামীদের “দি স্প্যাশাল পাওয়ার এ্যাক্ট ১৯৭৪” এর অধীনে আটক করা হয়েছে। পরবর্তী নির্দেশনা আসার পূর্ব পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। সকল আসামীদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সম্পাদক ও প্রকাশক : শাহ্ বোরহান মেহেদী, নির্বাহী সম্পাদক : গোলাম রাব্বানী অফিস: মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ই-মেইল : pannewsbdbm@gmail.com, bmbmmehedi77777@gmail.com মোবাইল: 01715410468, 01865610720.

প্রিন্ট করুন