মুঃ সোহরাব আলী সরকার, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে আরাফাত রহমান কোকোর স্মরণে দিবা-রাত্রি মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টটির আয়োজন করেন শীতলক্ষ্যা স্পোটিং ক্লাব।
শুক্রবার (২৪ জানুয়ারী) শীতলক্ষ্যা স্পোটিং ক্লাবের আয়োজনে উপজেলার তুমলিয়া ইউনিয়নের সোম বাজার মাঠে দিবা-রাত্রি টুর্নামেন্টের আয়োজন করা হয়। তুমলিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. সিরাজ উদ্দিন বেপারীর সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক সাংসদ এ.কে.এম ফজলুল হক মিলন। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী পারভেজ জাহান রিপন, জেলা যুব দলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা, জেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইয়াছির আকরাম পলাশ, জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশরাফ নেওয়াজ চৌধুরী শাওন ও বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ প্রমুখ।
দিবা- রাত্রি খেলায় মোট আট টি দল অংশগ্রহন করেন। ফাইনাল খেলায় উত্তর সোম ইউংস্টার একাদশ টাইব্রেকারে ২-০ গোলে আর এস কিংস্ একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। পরে রাতে বিজয়ী ও বিজিত দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

গাজীপুর থেকে :
প্রকাশের সময়: রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫ । ৮:৫২ পূর্বাহ্ণ