মান্দায় ‘আল-মারজান ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ 

মান্দা উপজেলা প্রতিনিধি:
প্রকাশের সময়: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪ । ৬:৩৭ অপরাহ্ণ

নওগাঁ মান্দায় আল-মারজান ফাউন্ডেশনের উদ্যোগে কশব ইউনিয়ন এলাকার বিভিন্ন গ্রামের ১৬০ জন শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার (২৮ ডিসেম্বর ) সকাল ১০ টার দিকে উপজেলার পাঁজরভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরন করেন ‘আল-মারজান ফাউন্ডেশন’ এর প্রতিষ্ঠাতা সভাপতি ‘আব্দুল্লাহ আল-মামুন।

শীতবস্ত্র নিতে আসা মান্দা উপজেলার চকসিদ্বেশ্বরী গ্রামের ৯৫ বছর বয়স্ক আয়েন উদ্দীন চাদর হাতে পেয়ে হাসিমুখে বলেন, বয়সের কারণে আমার আর শীত সহ্য হয়না। শীতে এই চাদর গায়ে অনেক আরামে থাকতে পারব। এবার আর শীতে কষ্টে থাকতে হবে না।

আল-মারজান ফউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ‘আব্দুল্লাহ আল-মামুন  বক্তব্যে বলেন, উত্তরের জেলা নওগাঁতে দেশের মধ্যে বরাবরই শীত সর্বোচ্চ। এই জেলার প্রান্তিক পর্যায়ের মানুষ শীত মৌসুমে দারুণ কষ্টে নিপাতিত হন। শীতবস্ত্র বিতরণ ছাড়াও আর্থিক সহায়তা করে মানুষের পাশে ‘আল-মারজান ফাউন্ডেশন’ সবসময় পাশে থাকবে।

এসময় উপস্থিত ছিলেন দাসপাড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ন এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, মোঃ আনোয়ার হোসেন, গার্মেন্টস ব্যবসায়ি মোঃ ইমরুল হাসান (আসিফ), পল্লী চিকিৎসক, মোঃ জাহাঙ্গীর আলম, মোাঃ মামনুর-রশিদ, মুহসিন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ

সম্পাদক ও প্রকাশক : শাহ্ বোরহান মেহেদী, নির্বাহী সম্পাদক : গোলাম রাব্বানী অফিস: মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ই-মেইল : pannewsbdbm@gmail.com, bmbmmehedi77777@gmail.com মোবাইল: 01715410468, 01865610720.

প্রিন্ট করুন