সুনামগঞ্জে বিএনপি নেতা ফারুক মিয়ার নির্মাণাধীন বিল্ডিংয়ে সন্ত্রাসীদের হামলা ভাংচুর ও লুটপাঠের প্রতিবাদে মানববন্ধন

সুনামগঞ্জ থেকে :
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪ । ১০:২৪ অপরাহ্ণ

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য বিএনপি নেতা ফারুক মিয়ার হালুয়ারঘাট গ্রামে তার বসতবাড়িতে নির্মাণাধীন বিল্ডিংয়ে হামলা,ভাংচুর ও লটপাঠের ঘটনার প্রতিবাদে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তি প্রদানের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২ টায় ভূক্তভোগী ও এলাকাবাসীর আয়োজনে হালুয়ারঘাটে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন ভূক্তভোগী বিএনপি নেতা ফারুক মিয়া,জমিরুন নেছা,সেলিম মিয়া,সখিনা বেগম,আলিম উদ্দিন,আরশাদ আলী,মোতালিব,তাহমিনা প্রমুখ।

বক্তারা বলেন গত ২১ ও ২৪ ডিসেম্বর একই গ্রামের প্রতিপক্ষ আওয়ামীলীগ কর্মী ভূমিখেকো ফেরদৌস, অদুদ মিয়া,ভাড়াটিয়া সস্ত্রাসী রাসেল মিয়া,সিতারা,পারভেজ ও মাহবুবের নেতৃত্ব একদল সস্ত্রাসী দাড়াঁলো ও দেশীয় অস্ত্র নিয়ে দু’দফা সালশ বৈঠক অমান্য করে বিএনপি নেতা ফারুক মিয়ার বসতভিটায় হামলা চালিয়ে নির্মানাধীন বিল্ডিং ভেঙ্গে ফেলার পাশাপাশি নারীদেরকে প্রাননাশের হুমকিসহ টাকাপয়সা লুটপাঠ করে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি সাধন করে।

অবিলম্বে হামলাকারীদের আওয়ামীলীগ সস্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি প্রদানের জন্য বর্তমান সরকার ও পুলিশ প্রশাসনের নিকট জোর দাবী জানান।

এ ব্যাপারে প্রতিপক্ষ মোঃ অদুদ মিয়ার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে হামলা ও ভাংচুরের ঘটনাটি অস্বীকার করেন।

সম্পাদক ও প্রকাশক : শাহ্ বোরহান মেহেদী, নির্বাহী সম্পাদক : গোলাম রাব্বানী অফিস: মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ই-মেইল : pannewsbdbm@gmail.com, bmbmmehedi77777@gmail.com মোবাইল: 01715410468, 01865610720.

প্রিন্ট করুন