মহান বিজয় দিবস ২০২৪ ইং উপলক্ষ্যে বাংলাদেশের অন্যতম শীর্ষ ক্ষুদ্রঋন প্রদানকারী সংস্থা আশা দেশব্যাপী পনের হাজার মানুষকে চিকিৎষা সেবা প্রদানের লক্ষ্য নিয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করেছ।
তারই অংশ হিসেবে ১৭ই ডিসেম্বর ,২০২৪ ইং মঙ্গলবার নাচোল উপজেলার সোনাইচন্ডী এ্লাকায় আশা সোনাই চন্ডী স্বাস্থ্যসেবা কেন্দ্রে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে উদ্বোধন করেন আশা-নাচোল অঞ্চলের সিনিয়র আঞ্চলিক ম্যানেজার জনাব মোঃ আশরাউল হক।উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোঃ জাকারিয়া আল মেহরাব ও সোনাইচন্ডী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও এলাকা পরিচালক সোনাইচন্ডী পল্লী বিদ্যুৎ সমিতি, আশা-সোনাইচন্ডী ব্রাঞ্চের সিনিয়র ম্যানেজার সহ এলাকার গন্য মান্য ব্যাক্তিবর্গ ।
দিনব্যপী আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার পাশাপাশি,ডায়াবেটিস পরিক্ষাএবং ৫-১৬ বছর বয়সী কিশোর-কিশোরীদের বিনামূল্যে কৃমিনাশক ঔষধ খাওয়ানো হয়।
আশা-কর্পোরেটরেসপন্সিবিলিটি (CSR) র্কাযক্রমের আওতায় বছরে কয়েক লক্ষ্য মানুষকে স্বাস্থ্য,শিক্ষা,ত্রান শীতবস্ত্র স্যানিটেশনিটেশন ইত্যাদি সেবা প্রদান করে আসছে। যার অর্থ উদ্বৃত তহবিল থেকে দেওয়া হয়।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪ । ৯:৫৬ অপরাহ্ণ