ঝালকাঠিতে সড়কে ঝড়ল শিক্ষার্থীর প্রাণ

ঝালকাটি থেকে :
প্রকাশের সময়: রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪ । ৯:৪০ অপরাহ্ণ

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলে সোলাইমান হোসেন (১১) নামের এক শিক্ষার্থীর।

রবিবার (১৫ ডিসেম্বর) দুপুরে রাজাপুর-ভান্ডারিয়া মহাসড়কের গালুয়া কৃষি ব্যাংকের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু সোলাইমান ইন্দ্রপাশা এলাকার মুদি দোকানি জসিম উদ্দিনের ছেলে এবং বাঘড়ি বাজার জামে মসজিদ সংলগ্ন হাফিজি মাদ্রাসার ছাত্র। বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন।

নিহতের বোন জামাই হৃদয় হাওলাদার জানান, গালুয়া বাজারে রাস্তা পারাপারের সময় ভান্ডারীয়াগামী একটি ব্যাটারিচালিত ইজিবাইক পিছন থেকে সোলাইমানকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাজাপুর থানার ওসি মো. ইসমাইল হোসেন জানান, মাদ্রাসা ছুটির পর শিশুটির ভগ্নিপতির সঙ্গে ঘুরতে গিয়ে গালুয়া বাজারের রাস্তা পারাপারের জন্য দৌড় দিলে একটি ইজিবাইক চাপা দেয়। ওই ইজিবাইকেই তাকে উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় পরিবারের কোনো অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক : শাহ্ বোরহান মেহেদী, নির্বাহী সম্পাদক : গোলাম রাব্বানী অফিস: মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ই-মেইল : pannewsbdbm@gmail.com, bmbmmehedi77777@gmail.com মোবাইল: 01715410468, 01865610720.

প্রিন্ট করুন