আমিনুল হক
সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের সিংড়া ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১২টার সময় সিংড়া উপজেলা প্রশাসনিক ভবনের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম এর সভাপতিত্বে উক্ত সেমিনার অনুষ্ঠিত হয়। এসময়ে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ এ এস এম আলমাস, উপজেলা এলজিইডি কর্মকর্তা আহমেদ রফিক, সহ অন্যান্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ। সাংবাদিকদের মধ্য হতে ভোক্তাদের নানা সমস্যার কথা উপস্থাপিত হয়। এসময়ে ভোক্তা অধিকারের নানা যৌক্তিক বিষয় নিয়ে বক্তব্য রাখেন উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সাইফুল ইসলাম, স্মার্ট প্রেস ক্লাবের সভাপতি খলিল মাহমুদ, সিংড়া প্রেস ক্লাবের সভাপতি মোল্লা এমরান আলী রানা, আইডিয়াল প্রেস ক্লাবের সভাপতি আবু সাইদ,বায়জীত ইসলাম জয়, এবং ব্যবসায়ীদের মধ্যে হতে আলোচনা করেন সাবেক কাউন্সিলর ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব গোলাম আযম, বিশিষ্ট ঔষধ ব্যবসায়ী শাহজাহান, বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম বুলেট, খায়রুল ইসলাম। সবশেষে উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম আলোচ্য বিষয়ের উপরে সার্বিক দিক নির্দেশনামুলক গুরুত্বপূর্ন বক্তব্য রাখেন, এবং বেশকিছু অভিযোগ নোট করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

সিংড়া থেকে :
প্রকাশের সময়: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪ । ১০:৪৮ পূর্বাহ্ণ