পলাতক আসামিকে গ্রেফতার করেছে বনপাড়া হাইওয়ে পুলিশ

নাটোর থেকে :
প্রকাশের সময়: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪ । ১০:৪১ পূর্বাহ্ণ

মোঃ রেজাউল করিম মৃধা, নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম থেকে পলাতক আসামি কামাল হোসেন কে পাবনা এলাকায হতে গ্রেফতার করেছে বনপাড়া হাইওয়ে পুলিশ। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে পাবনা সদরে আসামীর ভাড়া বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটককৃত আসামি পাবনা সদরের আতাইকুলা থানার জোয়ারদাহ গ্রামের ফজলুল হকের ছেলে।
সূত্র জানায়, গত ১০ নভেম্বর রাত ৩ টার দিকে বনপাড়া-নাটোর মহাসড়কের বনপাড়া বাইপাস এলাকায় চোরাই ট্রাক সহ কামাল হোসেনকে আটক করে বনপাড়া হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়। আটক ট্রাক চোর সুকৌশলে পরদিন সকাল ১১ টার দিকে জানালা ভেঙ্গে পালিয়ে যায়। পরে এবিষয়ে বড়াইগ্রাম থানায় একটি চুরি ও থানা হেফাজত থেকে পালানো বিষয়ে মামলা দায়ের করে হাইওয়ে থানার এসআই আলিমুল হক।
এ বিষয়ে হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইসমাইল হোসেন জানান, গত ১০ ডিসেম্বর সকালে আসামি কামাল হোসেন থানা হেফাজত থেকে পালিয়ে যায়, পরবর্তীতে সঙ্গীয় ফোর্স নিয়ে ব্যাপক অভিযান চালিয়ে আজকে পাবনা সদরে আসামির ভাড়া বাড়ি থেকে আটক করা হয় এবং পূর্বের ঘটনায় দায়েরকৃত মামলায় ধৃত আসামিকে বড়াইগ্রাম থানায় হস্তান্তর করা হয়।

সম্পাদক ও প্রকাশক : শাহ্ বোরহান মেহেদী, নির্বাহী সম্পাদক : গোলাম রাব্বানী অফিস: মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ই-মেইল : pannewsbdbm@gmail.com, bmbmmehedi77777@gmail.com মোবাইল: 01715410468, 01865610720.

প্রিন্ট করুন