ইসলামপুরে আন্তর্জাতিক দূর্নীতি প্রতিরোধ দিবস পালিত 

ইসলামপুর থেকে :
প্রকাশের সময়: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪ । ১১:১৫ অপরাহ্ণ

মোঃ হোসেন শাহ্ ফকির ইসলামপুর জামালপুর প্রতিনিধিঃদূর্নীতির বিরুদ্ধে তারুন্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্যে জামালপুরে ইসলামপুরে আন্তর্জাতিক দূর্নীতি প্রতিরোধ দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সোমবার(৯ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা পরিষদের প্রাঙ্গণে মূলক আলোচনা ও  মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমান,উপজেলা সহকারী কমিশনার (ভূমি)সাদিয়া আক্তার,উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা ডা.এএএম আবু তাহের, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি শাহজাহান সরকার, সদস্য ওসমান হারুনী ও গুরুদাস সহ অনেকেই বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বৈষম্য বিরোধী ও দূর্নীতিমুক্ত সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।

সম্পাদক ও প্রকাশক : শাহ্ বোরহান মেহেদী, নির্বাহী সম্পাদক : গোলাম রাব্বানী অফিস: মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ই-মেইল : pannewsbdbm@gmail.com, bmbmmehedi77777@gmail.com মোবাইল: 01715410468, 01865610720.

প্রিন্ট করুন