নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের গোলাগুলি-আটক চার

নড়াইল থেকে :
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪ । ৭:২৭ অপরাহ্ণ

আবুল কাশেম:  নড়াইলের গোবরা স্ট্যান্ডে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের গোলাগুলিতে আটক চার জনকে আটক করা হয়েছে । এ ঘটনায় পুলিশ চার জনকে আটক করেছে। বুধবার(৪ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে গোলাগুলির ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে,গোবরা বাজার এলাকায় উজ্জ্বল শেখ ও নিউটন গাজী গ্রুপে আধিপত্য বিস্তার চলমান। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়লে বুধবার সকালে প্রতিপক্ষ কে ঘায়েল করতে ৪ রাউন্ড গুলি ছোড়া হয়। এতে কেউ হতাহতের খবর পাওয়া যায়নি।এ ঘটনার পরপরই পুলিশ ও সেনাবাহিনী পুরো এলাকায় তল্লাশী চালিয়ে রিপন শেখ ও সাগর শেখ নামে দুজনকে আটক করে। এলাকায় উভয় পক্ষের বাড়িতে পুলিশ ও সেনাবাহিনী অভিযান চালাচ্ছে।
সদর থানার ওসি মো.সাজেদুল ইসলাম বলেন,ঘটনাস্থলে পুলিশ ও সেনা মোতায়েন রয়েছে,পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।

সম্পাদক ও প্রকাশক : শাহ্ বোরহান মেহেদী, নির্বাহী সম্পাদক : গোলাম রাব্বানী অফিস: মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ই-মেইল : pannewsbdbm@gmail.com, bmbmmehedi77777@gmail.com মোবাইল: 01715410468, 01865610720.

প্রিন্ট করুন