ইসলামপুরে খাদ্য গুদামে ধান চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

মোঃ হোসেন শাহ ফকির ইসলামপুর জামালপুরঃ
প্রকাশের সময়: সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪ । ৩:৩২ অপরাহ্ণ

জামালপুরের ইসলামপুর খাদ্য গুদামের আভ্যন্তরীন আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও খাদ্য অধিদপ্তরের আয়োজনে সোমবার (২ডিসেম্বর) এই সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়।  অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌহিদুর রহমান, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মাহবুবুল আলম তরফদার ও খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা দিপক সরকার, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী, মিল মালিক সমিতির সভাপতি মিস্টার আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ ও মিল মালিকরা উপস্থিত ছিলেন।

উপজেলা খাদ্য অধিদপ্তর সূত্র জানায়, ২০২৪-২৫ অর্থ বছরে ২৬শত ৫৬ মেট্রিক টন চাল ও ৭শত ৩৫ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। কৃষকের নিকট থেকে ধান ও চুক্তি ভিত্তিক ১৮টি মিল মালিক চাল সরবরাহ করবেন।

প্রতি কেজি ধানের সরকারি ৩৩ টাকা ও চালের সরকারি ৪৭ টাকা ক্রয়মূল্য ধরা হয়েছে। ২৮ ফেব্রয়ারি পর্যন্ত সংগ্রহ কার্যক্রম চলবে।

সম্পাদক ও প্রকাশক : শাহ্ বোরহান মেহেদী, নির্বাহী সম্পাদক : গোলাম রাব্বানী অফিস: মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ই-মেইল : pannewsbdbm@gmail.com, bmbmmehedi77777@gmail.com মোবাইল: 01715410468, 01865610720.

প্রিন্ট করুন