ছাতক প্রতিনিধি: ছাতক থানা পুলিশের অভিযানে ০৩ বছরের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত আসামী মিজবা ওরফে মিজবাহ উদ্দিন (৩৭) কে গ্রেফতার করা হয়েছে। ১৯ নভেম্বর রাতে ছাতক থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসানের নির্দেশনায় এএসআই মোহাম্মদ তোলা মিয়া, এএসআই মোঃ তোহা সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করে জিআর-২২৬/১০ (ছাতক) কে গ্রেফতার করা হয়।
আসামী ছাতক উপজেলার সেওতরপাড়া গ্রামের রজব আলীর পুত্র। ছাতক থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান ০৩ বছরের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত আসামী মিজবা ওরফে মিজবাহ উদ্দিন কে গ্রেফতারের বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন।

ছাতক প্রতিনিধি:
প্রকাশের সময়: বুধবার, ২০ নভেম্বর, ২০২৪ । ৬:৪৭ অপরাহ্ণ