কালীগঞ্জে মাদকের বিরুদ্ধে অভিযান দুই মাদক কারবারি আটক

গাজীপুর থেকে :
প্রকাশের সময়: রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪ । ৯:২১ অপরাহ্ণ

মুঃ সোহরাব আলী সরকার, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : মাদক বিরোধী অভিযানে কালীগঞ্জে দুই মাদক কারবারিকে মাদকসহ গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
শনিবার (১৬ নভেম্বর) রাতে উপজেলার পৌরসভার মূলগাঁও ও তুমলিয়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মূলগাঁও এলাকার দীলিপ বর্মণের পূত্র তপু বর্মণ কে (৩০) ২৫ পিছ ইয়াবা এবং তুমলিয়া এলাকার মৃত শহিদুল্লাহর পূত্র অহিদ কে (৫০) ২০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তপু বর্মণের কাছ থেকে ২৫ টি ইয়াবা টেবলেট ও অহিদের কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তারা উভয়ে এলাকায় দীর্ঘদিন ধরে তারা মাদক ব্যবসা করে আসছে। তপু বর্মণের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ১০(ক) ধারায় মামলা হয়েছে। মামলা নং২২(১১)২৪। অহিদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
ঘটনার সত্যতা স্বীকার করে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন প্রতিবেদককে বলেন, অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সম্পাদক ও প্রকাশক : শাহ্ বোরহান মেহেদী, নির্বাহী সম্পাদক : গোলাম রাব্বানী অফিস: মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ই-মেইল : pannewsbdbm@gmail.com, bmbmmehedi77777@gmail.com মোবাইল: 01715410468, 01865610720.

প্রিন্ট করুন