গ্রাম আদালত কার্যক্রম” সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার- প্রচারণা কার্যক্রম

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১১ নভেম্বর, ২০২৪ । ৫:১৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার- প্রচারণা লক্ষ্যে জাগরণী চক্র ফাউন্ডেশন কতৃর্ক আযোজিত “হেইফার মূল্যবোধ বিষয়ক প্রশিক্ষন” এ গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার- প্রচারণা করা হয়।ওরিয়েন্টেশনে গ্রাম আদালত প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মিজানুর রহমান বলেন, গ্রাম আদালতের এখতিয়ার ৭৫০০০/- পঁচাত্তর হাজার থেকে ৩০০০০০/- (তিন লক্ষ্য) টাকা বৃদ্ধি করা হয়েছে এবং দ্রুত সময়ে অল্প খরচে গ্রাম আদালতে দেওয়ানী মামলার ফি ২০ টাকা এবং ফৌজদারি মামলার ফি ১০ টাকা প্রদান করে দেওয়ানী ও ফৌজদারি মামলা কার্যক্রম পরিচালনা করা হয় বলে সকলকে অবগত করেন।

প্রকল্পটি বাংলাদেশের দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর ন্যায়বিচার প্রাপ্তির পথকে সহজ করার লক্ষ্যে বাংলাদেশ সরকার, ইউরোপীয়ান ইউনিয়ন, ইউএনডিপি আর্থিক ও কারিগরি সহযোগিতায় স্হানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্হানীয় সরকার বিভাগ কর্তৃক নাটোর জেলার বাগাতিপাড়া ও নলডাঙ্গা উপজেলায় বাস্তবায়িত হচ্ছে।

সম্পাদক ও প্রকাশক : শাহ্ বোরহান মেহেদী, নির্বাহী সম্পাদক : গোলাম রাব্বানী অফিস: মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ই-মেইল : pannewsbdbm@gmail.com, bmbmmehedi77777@gmail.com মোবাইল: 01715410468, 01865610720.

প্রিন্ট করুন