কালীগঞ্জে ভোক্তা অধিকার আইনে ৩ ব্যবসায়ীকে অর্থদন্ড

মুঃ সোহরাব আলী সরকার, কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতাঃ
প্রকাশের সময়: সোমবার, ৪ নভেম্বর, ২০২৪ । ৮:২৭ অপরাহ্ণ

মুঃ সোহরাব আলী সরকার, কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতাঃ কালীগঞ্জে প্রশাসনের বাজার মনিটরিং ও ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তিন ব্যবসায়ীকে অর্থদন্ড প্রদান করা হয়েছে।

রোববার (৩ নভেম্বর) বিকেলে উপজেলার বক্তারপুর ইউনিয়নের বক্তারপর মার্কেটে দ্রব্যের মূল্য বৃদ্ধি ও প্রশাসনের বাজার মনিটরিং এর অংশ হিসেবে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় তিন ব্যবসায়ীকে এক হাজার টাকা করে মোট ৩ হাজার অর্থদন্ড প্রদান করা হয়। অভিযান পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন ঊর্মি।

আসামীরা হলেন বক্তারপুর এলাকার বাছিরের পূত্র নাছির(২৮), হাকিম উদ্দিন আকন্দের পূত্র অাহসান উল্লাহ আকন্দ(৪৮) এবং আবু তাহেরের পূত্র বাদল। তাদের প্রত্যেককে এক হাজার টাকা করে মোট ৩ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।
এসময় প্রসিকিউটর হিসেবে ভ্রাম্যমান আদালতকে সহযোগীতা করেন বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম, আনসার ও পুলিশ সদস্যবৃন্দ।

সম্পাদক ও প্রকাশক : শাহ্ বোরহান মেহেদী, নির্বাহী সম্পাদক : গোলাম রাব্বানী অফিস: মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ই-মেইল : pannewsbdbm@gmail.com, bmbmmehedi77777@gmail.com মোবাইল: 01715410468, 01865610720.

প্রিন্ট করুন