ঘোড়াশালে জাতীয়বাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নরসিংদী থেকে :
প্রকাশের সময়: রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪ । ৮:৪৯ অপরাহ্ণ

মাহবুব সৈয়দ, পলাশ : নরসিংদীর ঘোড়াশাল পৌরসভা যুবদলের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার সন্ধ্যায় ঘোড়াশাল পৌরসভা যুবদলের কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করেন পৌরসভা যুবদলের সদস্য সচিব-শাহিন বিন ইউসুফ।
এ সময় উপস্থিত ছিলেন-দক্ষিন কোরিয়া যুবদলের সাধারণ সম্পাদক-নূর মোহাম্মদ সুমন। ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি, মো : মোশতাক আহমেদ। বিএনপি নেতা-মোঃশাকিল মিয়া। পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সভাপতি-জয়নাল আবেদীন। পৌরসভা ৮ নং ওয়ার্ড যুবদলের সভাপতি-মো : শাইফুল ইসলাম রানা, সাধারণ সম্পাদক-সায়েম আহমেদ।৬ নং ওয়ার্ড সভাপতি-মো : রফিক মিয়া, সাধারণ সম্পাদক, মো : ঈসমাইল হোসেনসহ পৌরসভা যুবদল ও বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

 

সম্পাদক ও প্রকাশক : শাহ্ বোরহান মেহেদী, নির্বাহী সম্পাদক : গোলাম রাব্বানী অফিস: মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ই-মেইল : pannewsbdbm@gmail.com, bmbmmehedi77777@gmail.com মোবাইল: 01715410468, 01865610720.

প্রিন্ট করুন