সৌদি প্রবাসী বিএনপি নেতা রবি বিশ্বাসের পক্ষ কলোড়া ইউনিয়নের ২৪ টি পুজা মন্দিরে আর্থিক অনুদান বিতরণ

নড়াইল প্রতিনিধি:
প্রকাশের সময়: শনিবার, ১২ অক্টোবর, ২০২৪ । ৬:৪৪ পূর্বাহ্ণ

নড়াইল প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নড়াইলের ৮ নং কলোড়া ইউনিয়নের ২৪ টি পূজা মন্দিরে সৌদি প্রবাসী বিএনপি নেতা রবি বিশ্বাসের পক্ষ থেকে আর্থিক অনুদান ও মিষ্টি বিতরণ করা হয়েছে।

১১ অক্টোবর বিকাল ৩টায় শুক্রবার মন্দিরে মন্দিরে গিয়ে পরিদর্শন ও আর্থিক অনুদানের সাথে মিষ্টি বিতরণ করা হয়।সে সময় ছিলেন ৮ নং কলোড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক আবু বক্কার বিশ্বাস,সাবেক ইউনিয়ন বিএনপির আত্নদানকারি নেতা মরহুম মফিজুর ইসলামের স্ত্রী ও সংরক্ষিত ৪,৫,৬ নং ওয়ার্ডের মহিলা মেম্বার মঞ্জুরা বেগম ইউনিয়ন বিএনপি নেতা নাজমুল বিশ্বাস, ইউনিয়নের যুবদল নেতা ইমরান সিকদার ও কলোড়া ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য সহ ইউনিয়ন বিএনপির সকল অংগসংগঠনের নেতাকর্মীবৃন্দ।

সম্পাদক ও প্রকাশক : শাহ্ বোরহান মেহেদী, নির্বাহী সম্পাদক : গোলাম রাব্বানী অফিস: মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ই-মেইল : pannewsbdbm@gmail.com, bmbmmehedi77777@gmail.com মোবাইল: 01715410468, 01865610720.

প্রিন্ট করুন