পত্নীতলায় পূজা মন্ডপে নিয়োজিত আনসার সদস্যদের ব্রিফিং

মাসুদ রানা, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ
প্রকাশের সময়: বুধবার, ৯ অক্টোবর, ২০২৪ । ৭:৫৭ পূর্বাহ্ণ

মাসুদ রানা, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলায় আসন্ন শারদীয় দুর্গাপূজার পূজা মন্ডপের নিরাপত্তা রক্ষায় সুষ্ঠু ও শৃংখলার সাথে দায়িত্ব পালনের লক্ষ্যে শান্তি রক্ষায় দায়িত্বপ্রাপ্ত আনসার ভিডিপি সদস্যদের নিয়ে ভ্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার( ৮ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে শান্তি শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন দিক নির্দেশনা উল্লেখ করে ব্রিফিং দেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ পপি খাতুন এবং ওসি শাহ মোঃ এনায়েতুর রহমান।

ব্রিফিং কালে উপস্থিত ছিলেন উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা, প্রশিক্ষক, আনসার নারী পুরুষ সদস্যবৃন্দ প্রমূখ। উপজেলার ৮২ টি পূজা মন্ডপ নিরাপত্তায় পুলিশের পাশাপাশি কাজ করবে আনসার সদস্যদসরা।

সম্পাদক ও প্রকাশক : শাহ্ বোরহান মেহেদী, নির্বাহী সম্পাদক : গোলাম রাব্বানী অফিস: মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ই-মেইল : pannewsbdbm@gmail.com, bmbmmehedi77777@gmail.com মোবাইল: 01715410468, 01865610720.

প্রিন্ট করুন