ঝালকাঠিতে ফ্লিমি স্টাইলে ডাকাতি, নগদ টাকা ও স্বর্নালংকার লুট

আমির হোসেন, ঝালকাটি থেকে :
প্রকাশের সময়: শনিবার, ৫ অক্টোবর, ২০২৪ । ৭:১৩ অপরাহ্ণ

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুরে রাতের আঁধারে বাড়ির সকলকে ফ্লিমি স্টাইলে অস্ত্রের মুখে জিম্মি করে হাত পা ও মুখ বেঁধে ডাকাতির ঘটনা ঘটেছে।

আজ শনিবার (৫ অক্টোবর) গভীর রাতে উপজেলার শুক্তাগড় ইউনিয়নের উত্তর কাঠিপাড়া এলাকায় মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইউনুস আলী ডাকুয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় ডাকাতরা ১৩ ভরি স্বর্ণালংকার,নগদ ৭ লাখ ৫৭ হাজার টাকা ও ৪ টি মোবাইল ফোন হাতিয়ে নিয়ে যায়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত আনুমানিক আড়াইটার দিকে ভবনের সামনে ড্রইং রুমের জানালার গ্রীল কেটে ৫/৬ জনের মুখোশ পরা ডাকাত দল ভিতরে ঢুকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে তাদের হাত-পা ও মুখ বেধে ফেলে। এ সময় ঘরে থাকা তার দুই ছেলে মামুন ও খুলনায় কর্মরত কাস্টমস অফিসার আবুল বাসার বাদলকে পিটিয়ে আহত করে ডাকাতরা। পরে সবাইকে একটি রুমের মধ্যে আটকে রেখে সব তান্ডব চালিয়ে সমস্ত মালামাল তছনছ করে নগদ টাকা ও স্বর্ণালংকার হাতিয়ে নিয়ে চলে যায় ডাকাত দল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আতাউর রহমান জানান, এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সম্পাদক ও প্রকাশক : শাহ্ বোরহান মেহেদী, নির্বাহী সম্পাদক : গোলাম রাব্বানী অফিস: মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ই-মেইল : pannewsbdbm@gmail.com, bmbmmehedi77777@gmail.com মোবাইল: 01715410468, 01865610720.

প্রিন্ট করুন