সেনবাগে বিপুল পরিমাণ মাদক, নগদ টাকা ও ৯ টি মোবাইল সেট সহ স্বামী-স্ত্রী আটক

নোয়াখালি থেকে :
প্রকাশের সময়: শনিবার, ৫ অক্টোবর, ২০২৪ । ৫:১৬ অপরাহ্ণ

ফখরুদ্দিন মোবারক শাহ রিপন, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগে থানা পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে উপজেলার ২নং কেশারপাড় ইউনিয়নের বীরকোট গ্রাম থেকে গাজা, ইয়াবা,নগদ টাকা ও ৯ টি মোবাইল সেট সহ স্বামী স্ত্রী কে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন – বীরকোট গ্রামের মৃত আবদুল জব্বারের ছেলে বেলাল হোসেন (৪৫) ও তার স্ত্রী আফরোজা আক্তার বকুল(৩৩)।
পুলিশ জানায়- বেলাল একজন পেশাদার মাদক কারবারি। বেলাল হোসেনের বিরুদ্ধে ১২ টি মামলা রয়েছে।
শনিবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ১০ কেজি গাজা,৪৫ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ৬৩ হাজার টাকা ও মাদক ব্যবসার কাজে ব্যবহৃত বিভিন্ন মডেলের নয়টি মোবাইল সেট সহ স্বামী- স্ত্রী দু’জনকে আটক করা হয়।

–

সম্পাদক ও প্রকাশক : শাহ্ বোরহান মেহেদী, নির্বাহী সম্পাদক : গোলাম রাব্বানী অফিস: মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ই-মেইল : pannewsbdbm@gmail.com, bmbmmehedi77777@gmail.com মোবাইল: 01715410468, 01865610720.

প্রিন্ট করুন