ভারতের পুরোহিত কর্তৃক বিশ্বনবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে দাকেপে বিক্ষোভ মিছিল

দাকোপ, খুলনা রিপোর্টার :
প্রকাশের সময়: শনিবার, ৫ অক্টোবর, ২০২৪ । ৪:৪৫ অপরাহ্ণ

গোলাম মোস্তফা খান, দাকোপ, খুলনা : দাকোপে ইসলামী সমমনা দলসমূহের আয়ো৷৷ জনে আজ ০৪ সেপ্টেম্বর ২৪ ইং শুক্রবার বিকাল ৪ টায় উপজেলা ডাকবাংলো মোড়ে ভারতে পুরোহিত কর্তৃক কটুক্তি ও বিজেপি সাংসদের সেই বক্তব্যের সমর্থনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ স্থানীয় জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মুফতী শফি এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ পূর্বক সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দাকোপ উপজেলার সভাপতি মাওলানা ইলিয়াস হুসাইন, সহ সভাপতি আলহাজ্ব জাহিদুল ইসলাম, মাওলানা তাবারক হুসাইন.হাফেজ আব্দুল কাদের,মাওঃ ফয়জুল্লা, সেক্রেটারি আলহাজ্ব শফিকুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক আবু ইউছুপ ছিদ্দিকী, জয়েন্ট সেক্রেটারি হাফেজ ওসমান কারিম, এ্যাসিস্টেন্ট সেক্রেটারি শেখ মুহাম্মদ আব্দুল্লাহ,প্রচার সম্পাদক মাওঃ আল মামুন,মাওঃ আঃ কুদ্দুস,পৌর সভাপতি আলহাজ্ব আবু দাউদ, সেক্রেটারি অব সেনা আক্তারুজ্জামান.সাংগঠনিক মাওঃ বিল্লাল হুসাইন। খেলাফত মজলিশ দাকোপ উপজেলার সভাপতি মাওলানা ফারুকুজ্জামান , সেক্রেটারি মাওলানা ইকবাল হুসাইন,পৌর সভাপতি মুফতি খালিদ হোসাইন,সেক্রেটারি মুফতি সাইফুল ইসলাম, যুব মজলিশের সভাপতি মাওলানা সোহরাব হুসাইন, সেক্রেটারি মুফতী মুস্তাফিজুর রহমান, জামায়াতে ইসলামী বাংলাদেশ দাকোপ উপজেলা আমীর মাওলানা আবু সাইদ, সেক্রেটারি প্রফেসর জিএম ওহিদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আল: জি এম ইমদাদুল হক,পৌর সভাপতি মাওলানা জি এম আক্তারুজ্জামান,সেক্রেটারি হাফেজ নজরুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দাকোপ উপজেলা সভাপতি তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ফজলুল করিম, পৌর সভাপতি ইবৃরাহিম খলিল, সাধারণ সম্পাদক মুরসালিন,ছাত্র মজলিশের আহবায়ক মো: জোবায়ের, ইসলামী ছাত্র শিবির উপজেলা সভাপতি ইয়াসিন আরাফাত, সেক্রেটারী মেহেদী হাসান প্রমুখ।

বিক্ষোভ সমাবেশে বক্তরা বলেন, মহানবী হযরত মুহাম্মদ সা.কে নিয়ে হিন্দু সম্প্রদায় কটুক্তি করেই যাচ্ছে। ভারতের পুরোহিতদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার এখতিয়ার নেই।দেশের সরকারের উচিত ছিল তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা,তা না করে বরং বিজেপি সরকারের সাংসদ সেই বক্তব্যের প্রতি সমর্থন জানিয়ে বিশ্ব মুসলিমের মধ্যে ক্ষোভের দাবালন জ্বালিয়ে দিয়েছে৷ মহানবী সা.কে নিয়ে কটূক্তি করে যে কথা বলেছেন, সেটা মুসলমান কিছুতেই সহ্য করতে পারে না। অন্তর্র্বতীকালীন সরকারের কাছে অনুরোধ জানিয়ে তারা বলেন, কুটনৈতিকভাবে তাদের এহেন কর্মকান্ডের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে । ভারত সেকুলারিজমের নামে অন্য ধর্মের উপর বারবার আঘাত করতে পারে না।

বক্তরা আরও বলেন, মহানবী সা.কে মুসলমানগণ নিজের জান-মালের চেয়েও বেশি ভালবাসেন এবং এটা ঈমানের অংশ। সারাবিশ্বে নবীকে নিয়ে যারা অপমান করবে তাদের বিরুদ্ধে মুসলমানরা প্রতিবাদ করেই যাবে। প্রয়োজনে নবীর মান ও ইজ্জত রক্ষায় মুসলমানরা নিজের জীবন অকাতরে বিলিয়ে দিতে সবসময় প্রস্তুত। দেশ থেকে স্বৈরাচারী সরকার পালিয়েছে। ভারতের দালালদেরকও ঈমানদার জনতা হঠাতে সময় নিবে না। ভারত বাক স্বাধীনতার নামে মুসলমানদের রাসুলকে নিয়ে অপমান করলে মুসলমানরা নিরবে বসে থাকবে না। তারা জীবন দিয়ে প্রতিবাদ ও প্রতিহত করবে, ইনশাআল্লাহ।
তিনি অবিলম্বে ভারতকে ধর্মীয় অনুভুতিতে আঘাত করা থেকে ফিরে আসার আহ্বান জানান এবং কটুক্তিকারী পুরোহিতক ও তার বক্তব্য সমর্থনকরী বিজেপি নেতার গ্রেফতার করে শাস্তির মুখোমুখির দাবী জানান।

সম্পাদক ও প্রকাশক : শাহ্ বোরহান মেহেদী, নির্বাহী সম্পাদক : গোলাম রাব্বানী অফিস: মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ই-মেইল : pannewsbdbm@gmail.com, bmbmmehedi77777@gmail.com মোবাইল: 01715410468, 01865610720.

প্রিন্ট করুন