নোয়াখালীতে হত্যা মামলায় সাবেক কাউন্সিলর নাসিম গ্রেপ্তার

ফখরুদ্দিন মোবারক শাহ রিপন, নোয়াখালী প্রতিনিধি :
প্রকাশের সময়: শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪ । ৯:৩০ অপরাহ্ণ

ফখরুদ্দিন মোবারক শাহ রিপন, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন সুনামকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

শুক্রবার (৪ অক্টোবর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ। এর আগে, বৃহস্পতিবার রাত ১১টার দিকে নোয়াখালী পৌরসভার সোনাপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, আসন্ন দুর্গাপূজা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় সারাদেশে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এই অভিযানের অংশ হিসেবে র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর একটি দল সোনাপুর এলাকায় অভিযান চালিয়ে সুধারাম থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক ৭ নম্বর আসামি সুনামকে গ্রেপ্তার করে।

র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী কোম্পানি কমান্ডার মো. গোলাম মোর্শেদ জানান, গ্রেপ্তারকৃত সুনামকে সুধারাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক : শাহ্ বোরহান মেহেদী, নির্বাহী সম্পাদক : গোলাম রাব্বানী অফিস: মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ই-মেইল : pannewsbdbm@gmail.com, bmbmmehedi77777@gmail.com মোবাইল: 01715410468, 01865610720.

প্রিন্ট করুন