খুলনায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ পালিত

খুলনার সংবাদ
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪ । ৯:৪১ পূর্বাহ্ণ

শহিদুল্লাহ আল আজাদ. খুলনা থেকে : খুলনায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষ্যে ‘কেমন বাংলাদেশ চাই’ শিরোনামে শিশুদের অংশগ্রহণে ২ অক্টোবর বুধবার সকালে খুলনা সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল। খুলনা জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমি যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। এ দিকে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের এবারের প্রতিপাদ্য ‘প্রতিটি শিশুর অধিকার, রক্ষা আমাদের অঙ্গীকার। উক্ত অনুষ্ঠানে আলোচক ও শিক্ষার্থীরা বলেন, আমরা এমন একটি বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে চাই যেখানে জাতি-ধর্ম-বর্ণের মধ্যে কোন বৈষম্য থাকবে না। একটি সুশিক্ষিত আর সচেতন জাতি হিসেবে বাংলাদেশ বিশ্বে নতুনভাবে পরিচিতি পাবে। বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের হাত ধরেই বাংলাদেশ এগিয়ে যাবে। অনুষ্ঠানে খুলনা জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মহিলা বিষয়ক দপ্তরের উপপরিচালক হাসনা হেনা ও সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ মাকামী মাকছুদা। অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থী ফাইজা শাহরিন, শেখ নওশিদ, মিথিলা ও হাফসা বক্তব্য রাখেন। সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ গ্রহণ করে।

সম্পাদক ও প্রকাশক : শাহ্ বোরহান মেহেদী, নির্বাহী সম্পাদক : গোলাম রাব্বানী অফিস: মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ই-মেইল : pannewsbdbm@gmail.com, bmbmmehedi77777@gmail.com মোবাইল: 01715410468, 01865610720.

প্রিন্ট করুন