আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুর উপজেলা নির্বাহী অফিসার ফারহানা ইয়াসমিনকে ঝালকাঠি সদর উপজেলায় বদলী করায় সমাজসেবক, শিক্ষক, এনজিও কর্মী, সাংবাদিক ও শিক্ষার্থীদের সমন্বয়ে শনিবার (২৮সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় উপস্থিতদের ছিলেন উপজেলা জা-ই-কা কর্মকর্তা ইমরান হোসেন, শিক্ষক ও কবি মাহামুদা খানম, সংগীত ব্যাক্তিত্ব আসলাম হোসেন মৃধা, সাংবাদিক আলমগীর শরীফ ও রহিম রেজা, সমাজ কর্মী নাজনীন পাখি, উন্নয়ন ও এনজিও কর্মী সৈয়দ হোসাইন আহমেদ কামাল, সংগীতশিল্পী বাউল ছালমা ও নৃত্য প্রশিক্ষক রাকিব শেখ প্রমুখ।

আমির হোসেন, ঝালকাঁটি থেকে :
প্রকাশের সময়: শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪ । ১১:০২ অপরাহ্ণ