খুলনায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার

শহিদুল্লাহ্ আল আজাদ, খুলনা থেকে :
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪ । ৯:৩৭ অপরাহ্ণ

শহিদুল্লাহ আল আজাদ. খুলনা প্রতিনিধি : খুলনায় ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার দিঘলিয়া উপজেলার সেনহাটি কাটার্নি পাড়া মোজাফফর আলীর বাড়ি পাশের  বাগান যৌথ বাহিনী অভিযান চালিয়ে দু’টি একনালা বন্দুক ও শর্টগানের ৩ রাউন্ড কার্তুজ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে। উক্ত বিষয়ে পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৮ টায় গোপন সংবাদের ভিত্তিতে দিঘলিয়া উপজেলার সেনহাটী কাটার্নি পাড়ার মোজাফফর আলীর বসত বাড়িসহ আশ পাশ এলাকায় অস্ত্র সন্ধানে অভিযান চালায় যৌথবাহিনী। এ সময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট দেবাশু বিশ্বাস, নেী বাহানীর লে: কমান্ডার আব্দুল্লা আল মামুন, র‌্যাব ও পুলিশ অভিযান চালিয়ে মোজাফফর আলীর বাড়ির পাশে বাগান থেকে দু’টি একনালা বন্দুক ও শর্টগানের ৩ রাউন্ড কার্তুজ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে । র‌্যাব- ৬ খুলনার এস আই মোঃ রিয়াজ উদ্দিন উদ্বারকৃত একনালা বন্দুক ও শর্টগানের ৩ রাউন্ড কার্তুজ দিঘলিয়া থানায় জমা দিয়ে  একটি সাধারন ডায়রী করে  । যার নং ১১৪০। দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ বাবুল আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।

সম্পাদক ও প্রকাশক : শাহ্ বোরহান মেহেদী, নির্বাহী সম্পাদক : গোলাম রাব্বানী অফিস: মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ই-মেইল : pannewsbdbm@gmail.com, bmbmmehedi77777@gmail.com মোবাইল: 01715410468, 01865610720.

প্রিন্ট করুন