নওগাঁর মান্দা উপজেলায় এক আলোচনা সভায় আগামী ২১ জানুয়ারির ইউপি চেয়ারম্যান নির্বাচন ও আসন্ন বিভিন্ন কর্মসূচি নিয়ে বক্তব্য দিয়েছেন সাবেক ইউপি চেয়ারম্যান মো. সাইদুর রহমান মন্ডল। এ সময় তিনি ইউপি চেয়ারম্যান নির্বাচনে দলীয় সমর্থন পাওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে কাশোঁপাড়া ইউনিয়নের সিংগীবাজারে অনুষ্ঠিত এই আলোচনা সভায় বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সাইদুর রহমান মন্ডল বলেন, আগামী ২১ জানুয়ারির ইউপি চেয়ারম্যান নির্বাচনে দল থেকে নমিনেশন ওইভাবে না দেওয়া হলেও দলীয় সমর্থন পাওয়ার ব্যাপারে তিনি আশাবাদী।
২০১৬ সালের ইউপি চেয়ারম্যান নির্বাচনের স্মৃতিচারণ করে তিনি বলেন, ওই সময় ধানের শীষ প্রতীকে কাশোঁপাড়া ইউনিয়নকে গুরুত্ব দিয়ে তিনি নির্বাচিত হয়েছিলেন।
সে সময়কার প্রসঙ্গ টেনে তিনি স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপুর কথা উল্লেখ করে বলেন, সেই সময়ে ডা. টিপুর সহযোগিতা ও আশীর্বাদে তিনি নির্বাচিত হয়েছিলেন এবং আগামী নির্বাচনেও দলের সমর্থন ও তাঁর সহযোগিতা পাবেন বলে আশাবাদী।
তিনি আরও বলেন, ২১ জানুয়ারির ইউপি চেয়ারম্যান নির্বাচন খুব বেশি দূরে নয়; হাতে মাত্র ৫৪ থেকে ৫৫ দিনের মতো সময় রয়েছে। ইউনিয়নের সার্বিক কাজ ও সুবিধা নিশ্চিত করতে চেয়ারম্যানের পাশাপাশি স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপুর সহযোগিতা ও সমন্বয় থাকলে কাজ করা সহজ হয়।
বক্তব্যে তিনি বলেন, ভুলভাল কোনো সিদ্ধান্ত নেব না। দল এবং একজন ভালো মানুষকে ইউনিয়নের খাদিম হিসেবে দেখতে চাই—আমারও সেই দাবি আপনাদের কাছে রাখছি।
এ সময় আগামী ১৬ ডিসেম্বর যথাযথভাবে পালনের আহ্বান জানান তিনি। পাশাপাশি সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে নির্বাচনের পর ঐক্যবদ্ধ থাকা এবং আসন্ন বিভিন্ন কর্মসূচি স্বতঃস্ফূর্তভাবে পালনের ওপর গুরুত্বারোপ করেন।
সম্পাদক ও প্রকাশক: শাহ্ বোরহান মেহেদী
নির্বাহী সম্পাদক : গোলাম রব্বানী
ঠিকানা: ২২ ইন্দিরা রোড (৩য় তলা), ফার্মগেট তেজগাঁও, ঢাকা-১২১৫ , অস্থায়ী ঠিকানা: ঘোড়াশাল, পলাশ, নরসিংদী।
bmbmmehedi77777@gmail.com | 01865610720 01710-139473
Copyright © 2026 দৈনিক পাবলিক বাংলা. All rights reserved.