নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ সিরাজুল ইসলাম (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মান্দা থানা পুলিশ।
সোমবার (২৩ নভেম্বর ২০২৬) রাত ৯টা ১০ মিনিটের দিকে উপজেলার ১০ নম্বর নুরুল্যাবাদ ইউনিয়নের জোতবাজার চৌরাস্তা মোড়ে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মান্দা থানার উপপরিদর্শক (এসআই) মোঃ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে পরিচালিত মাদকবিরোধী অভিযানে জোতবাজারের আশা সিমেন্ট, মদিনা মেশিনারিজ ও স্যানিটারি দোকানের সামনে পাকা রাস্তা থেকে সিরাজুল ইসলামকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার সিরাজুল ইসলাম জোতবাজার (নুরুল্যাবাদ দক্ষিণ) এলাকার মোঃ হাকিম মণ্ডলের ছেলে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার সিরাজুল ইসলামের বিরুদ্ধে উদ্ধারকৃত মাদকদ্রব্যের ঘটনায় নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে পূর্বের চারটি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশক: শাহ্ বোরহান মেহেদী
নির্বাহী সম্পাদক : গোলাম রব্বানী
ঠিকানা: ২২ ইন্দিরা রোড (৩য় তলা), ফার্মগেট তেজগাঁও, ঢাকা-১২১৫ , অস্থায়ী ঠিকানা: ঘোড়াশাল, পলাশ, নরসিংদী।
bmbmmehedi77777@gmail.com | 01865610720 01710-139473
Copyright © 2026 দৈনিক পাবলিক বাংলা. All rights reserved.