গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা জোরদারে নতুন করে আরও ২৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
এর ফলে জেলায় মোট বিজিবি সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ প্লাটুন।
এতে আইনশৃঙ্খলা রক্ষায় মোট শক্তি বেড়েছে বিজিবির। আগে মোতায়েন থাকা ১ ব্যাটালিয়ন (২৯ প্লাটুন)-এর সঙ্গে নতুন করে আরও ১ ব্যাটালিয়ন (২৬ প্লাটুন) যুক্ত হওয়ায় যথাযথ দায়িত্ব পালনে বিজিবি'র মনোবল বাড়বে বলে আশা করা হচ্ছে ।
বিজিবি সদস্যরা আজ শনিবার সন্ধ্যায় নতুন ২৬ প্লাটুন সদস্য গোপালগঞ্জে পৌঁছেছে।
স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে শান্তিশৃঙ্খলা বজায় রাখাসহ যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তাঁরা কাজ করবেন বলে বিজিবি কর্তৃপক্ষ জানিয়েছে।
সম্পাদক ও প্রকাশক: শাহ্ বোরহান মেহেদী
নির্বাহী সম্পাদক : গোলাম রব্বানী
ঠিকানা: ২২ ইন্দিরা রোড (৩য় তলা), ফার্মগেট তেজগাঁও, ঢাকা-১২১৫ , অস্থায়ী ঠিকানা: ঘোড়াশাল, পলাশ, নরসিংদী।
bmbmmehedi77777@gmail.com | 01865610720 01710-139473
Copyright © 2026 দৈনিক পাবলিক বাংলা. All rights reserved.