গোপালগঞ্জ প্রতিনিধি : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের লকডাউন কর্মসূচি উপলক্ষে গত কয়েকদিন যাবৎ জ্বালাওপোড়াও,ভাংচুর,লুটপাট ও মারধোরের ঘটনা ঘটার পর আজ সন্ধ্যায় কয়েকজন গনমাধ্যম কর্মীর মাধ্যমে ভিডিও বিবৃতি দিয়েছেন গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রাফিকুজ্জামান।
তিনি বলেন,নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গোপালগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, লুটপাট, মারপিট ও ভাংচুর করে জনমনে ভীতির সঞ্চার করেছে। আন্দোলনের নামে এসব করা রাজনৈতিক শিষ্টাচার নয়। নিষিদ্ধ ওই দলটির নেতাকর্মীরা তিনজন সংসদ সদস্যের বাড়ী ও ব্যাবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দিয়েছে, লুটপাট চালিয়েছে। টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানায় আগুন দিয়েছে। বিএনপির অসংখ্য নেতাকর্মীর বাড়ী ও ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লাগিয়েছে। লুটপাট ও ভাংচুর করেছে। অনেককে মারপিট করেছে।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিষিদ্ধ দলের ওইসব নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি।
তিনি আরও বলেন,আমি সরকারের কাছে আবেদন জানাই আন্দোলনের নামে এসব ধ্বংসযজ্ঞ চালানো বন্ধ করতে যা যা করা প্রয়োজন তাই করা হোক। সমগ্র জেলায় একটা ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে। সাধারন মানুষ আতংকিত হয়ে গেছে। আমি নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের এধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই। আন্দোলনের নামে সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা যাদের ক্ষতিগ্রস্থ করেছে তাদের প্রতি আমার সমবেদনা জানাই।
সম্পাদক ও প্রকাশক: শাহ্ বোরহান মেহেদী
নির্বাহী সম্পাদক : গোলাম রব্বানী
ঠিকানা: ২২ ইন্দিরা রোড (৩য় তলা), ফার্মগেট তেজগাঁও, ঢাকা-১২১৫ , অস্থায়ী ঠিকানা: ঘোড়াশাল, পলাশ, নরসিংদী।
bmbmmehedi77777@gmail.com | 01865610720 01710-139473
Copyright © 2026 দৈনিক পাবলিক বাংলা. All rights reserved.