গোপালগঞ্জ প্রতিনিধি : আজ সোমবার বিকেলে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেছন ঢাকা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান। সংবাদ সম্মেলনে তিনি বলেন,সাধারন মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব পুলিশের। সেজন্য দুই হাজারের মতো পুলিশ সদস্য নিয়োজিত রয়েছে। সিনিয়র কর্মকর্তারা রয়েছেন।
এদিকে জেলার বর্তমান অবস্থা শান্ত রয়েছে। রাস্তাঘাট বেশিরভাগই ছিলো ফাঁকা। বিশেষ করে দুপুরের পর থেকে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। পুলিশ বাহীনির সাথে দশ প্লাটুন বিজিবি আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করছে। সেসাথে রয়েছে এপিসি ও ড্রোন। তারা বিভিন্ন স্থানে মহড়া দিয়ে বেড়াচ্ছে। গত রোববার যেসব আওয়ামী নেতাদের প্রকাশ্যে দেখা গিয়েছিল গতকাল তারা লাপাত্তা হয়ে যান।
জেলার টুঙ্গিপাড়ায় দীর্ঘ আড়াই বছর পর গতকাল রোববার রাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা-কর্মীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধী সৌধে প্রবেশ করে মানবাধিকার লংঘনের দায়ে মৃত্যুদন্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নেন। শপথ পাঠ করান উপজেলা যুবলীগ নেতা নুরুল ইসলাম। আজ টুঙ্গিপাড়া পৌর ছাত্রলীগের সভাপতি ইফতি জামানের নেতৃত্বে নেতাকর্মীরা বঙ্গবন্ধুর সমাধীতে পুষ্পমাল্য অর্পণ করে। নেতাকর্মীরা বঙ্গবন্ধুর সমাধী এখন থেকে উম্মুক্ত বলে ঘোষনা দেন।
সম্পাদক ও প্রকাশক: শাহ্ বোরহান মেহেদী
নির্বাহী সম্পাদক : গোলাম রব্বানী
ঠিকানা: ২২ ইন্দিরা রোড (৩য় তলা), ফার্মগেট তেজগাঁও, ঢাকা-১২১৫ , অস্থায়ী ঠিকানা: ঘোড়াশাল, পলাশ, নরসিংদী।
bmbmmehedi77777@gmail.com | 01865610720 01710-139473
Copyright © 2026 দৈনিক পাবলিক বাংলা. All rights reserved.