গোপালগঞ্জ প্রতিনিধি : জেলার টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি বাজারের বিএনপি অফিসে দ্বিতীয় দফা আগুন লাগিয়ে দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আজ দুপুরের পর এ ঘটনা ঘটিয়ে তার ভিডিও ধারন করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোষ্ট করে তারা।
বিক্ষুব্ধ আওয়ামী নেতাকর্মীরা সেই তাজুর বাড়ীতে অগ্নিসংযোগ করেছে। বাড়ীটি পুড়ে ছাই হয়ে গেছে।
তাজু উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বলে জানা গেছে। তিনি ইতিপূর্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের গেটে তালা লাগিয়ে দিয়েছিলেন।
টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি ইমদাদ মোল্লার বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে । এছাড়া আরো কয়েকজন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
এদিকে পরিস্থিতি বিবেচনায় গোপালগঞ্জ জেলা প্রশাসক মো: আরিফ-উজ-জামান ও পুলিশ সুপার মো: হাবিবুল্লাহকে বদলী করা হয়েছে। ইতিমধ্যেই নতুন জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নাম ঘোষণা করা হয়েছে। নতুন জেলা প্রশাসক হলেন ড.জিএম সরফরাজ। নতুন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার ফেনী জেলা থেকে গোপালগঞ্জে যোগদান করবেন সত্বর।
জেলার আইনশৃঙ্খলা সমুন্নত রাখার জন্য দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করে বিজিবি'র রিজিওন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান আজ বিকেলে সংক্ষিপ্ত প্রেস ব্রিফিং করেছেন। ব্রিফিং চলাকালে গোপালগঞ্জ জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজিবি'র রিজিওন কমান্ডার বলেন,আইনশৃঙ্খলা সমুন্নত রাখতে দেড়শত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। আশা করি জনজীবনে স্বস্তী ফিরে আসবে।
সম্পাদক ও প্রকাশক: শাহ্ বোরহান মেহেদী
নির্বাহী সম্পাদক : গোলাম রব্বানী
ঠিকানা: ২২ ইন্দিরা রোড (৩য় তলা), ফার্মগেট তেজগাঁও, ঢাকা-১২১৫ , অস্থায়ী ঠিকানা: ঘোড়াশাল, পলাশ, নরসিংদী।
bmbmmehedi77777@gmail.com | 01865610720 01710-139473
Copyright © 2026 দৈনিক পাবলিক বাংলা. All rights reserved.