লালমনিরহাটের হাতীবান্ধায় আলফা ইসলামী লাইফ ইনস্যুরেন্স পিএলসির উদ্যোগে মৃত্যু দাবি চেক হস্তান্তর ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রয়াত রাজিবুল ইসলামের স্ত্রী রোজিনা খাতুনের হাতে ১ লাখ ৭৪ হাজার ৮৭৩ টাকার চেক তুলে দেওয়া হয়।
মঙ্গলবার (১০ নভেম্বর) হাতীবান্ধা সোনালী ব্যাংক ভবনের তৃতীয় তলায় অবস্থিত আলফা ইসলামী লাইফ ইনস্যুরেন্সের কার্যালয়ে প্রতিষ্ঠানের সদস্যদের উপস্থিতিতে এ চেক হস্তান্তর করা হয়।
প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, রাজিবুল ইসলাম আলফা ইসলামী লাইফ ইনস্যুরেন্সে ২৭টি কিস্তির টাকা জমা দিয়েছিলেন। পরবর্তীতে তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুর পর প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে মাত্র ১৫ দিনের মধ্যে তাঁর স্ত্রীর হাতে ১ লাখ ৭৪ হাজার ৮৭৩ টাকার মৃত্যু দাবি চেক হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলফা ইসলামী লাইফ ইনস্যুরেন্স পিএলসির হেড অব ট্রেনিং মুত্তাকিন ইসলাম মুক্তা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেলস ম্যানেজার আব্দুল মোমিন ভূঁইয়া, ব্রাঞ্চ ম্যানেজার মো. শাহীনুর রহমান, ইউনিট ম্যানেজার মো. হাবিবুর রহমান এবং হাতীবান্ধা অফিসের এফএ মো. মোবারক হোসেন মাস্টার।
এ সময় বক্তারা বলেন, বীমা একজন গ্রাহকের অনাকাঙ্ক্ষিত মৃত্যুর পর তাঁর পরিবারের আর্থিক সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। গ্রাহকের মৃত্যুর পর দ্রুত দাবি নিষ্পত্তি পরিবারের জন্য কিছুটা হলেও আর্থিক স্বস্তি নিয়ে আসে। এ ধরনের উদ্যোগ বীমা খাতে মানুষের আস্থা ও বিশ্বাস বাড়াতে সহায়ক হবে।
অনুষ্ঠান শেষে প্রয়াত রাজিবুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাত্র ২৭ কিস্তি জমার পর ১৫ দিনের মধ্যে মৃত্যু দাবি পরিশোধের এ ঘটনা স্থানীয়ভাবে বীমার গুরুত্ব ও পরিবারের আর্থিক নিরাপত্তার বিষয়টি নতুন করে আলোচনায় এনেছে।
সম্পাদক ও প্রকাশক: শাহ্ বোরহান মেহেদী
নির্বাহী সম্পাদক : গোলাম রব্বানী
ঠিকানা: ২২ ইন্দিরা রোড (৩য় তলা), ফার্মগেট তেজগাঁও, ঢাকা-১২১৫ , অস্থায়ী ঠিকানা: ঘোড়াশাল, পলাশ, নরসিংদী।
bmbmmehedi77777@gmail.com | 01865610720 01710-139473
Copyright © 2026 দৈনিক পাবলিক বাংলা. All rights reserved.