হোসেন শাহ ফকির, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের ইসলামপুরে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) ইসলামপুর পৌর বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ের সামনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য আলহাজ্ব সুলতান মাহমুদ বাবু।
প্রধান অতিথির বক্তব্যে তিনি ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে জাতীয় ঐক্য, সংহতি, দেশপ্রেম ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নবাবের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সহসভাপতি মিজানুর রহমান খান শাহিন, একেএম শহিদুর রহমান, জয়নাল আবেদীন সরকার, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, উপজেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য আ. ওয়াহাব মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক আজমদৌলাহ পাহলোয়ান এবং পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আওয়াল খান লোহানী প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি রেহান আলী, নুরুল ইসলাম ও অ্যাডভোকেট মনির আহমেদ পলাশ, উপজেলা সাংগঠনিক সম্পাদক আবির আহমেদ বিপুল মাস্টার, দপ্তর সম্পাদক ফিরোজ আহমেদ মিন্টু, সহ সাংগঠনিক সম্পাদক নাজিম হোসেন নোমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন, ক্রীড়া সম্পাদক সোহেল রানা খোকন, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক রাশেদুল ইসলাম ও শাহজাহান, ছাত্রবিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান হাসমত, পৌর ছাত্রবিষয়ক সম্পাদক হাসান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হোসেন শাহ ফকির, উপজেলা মহিলা দলের সভাপতি নাহিদা আক্তার খানম সুলেখা ও সাধারণ সম্পাদক মাহমুদা নবাব।
এ ছাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক শেখ হেলাল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহফুদুজ্জামান লুলু, সাবেক সাধারণ সম্পাদক আ. রহিম বাদশা, যুগ্ম আহ্বায়ক সাইদ খান লোহানী, হামিদুর রহমান মলিন ও সামিউল হক লাভলু, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মনির খান লোহানী, উপজেলা শ্রমিকদলের সভাপতি মমিনুল ইসলাম মমিন, সাধারণ সম্পাদক জালাল, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান বিপুল, সহসভাপতি বাদশা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মাজহারুল ইসলাম বিপুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাকিল বাবু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান বিশাল ও সদস্যসচিব সিয়াম আল শাহফুল হক খলিফা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হাসান কায়েস ও সদস্যসচিব শাকিল আহমেদ পাপনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় সাবেক ছাত্রনেতা আলীনুর, রহিমুজ্জামান খান রোকন, শহিদুল্লাহ লিটন, মানিক শাহ ফকির, রাজু আহমেদ, মামুন, মিতুল, নুরু, মালেক, ফজলুল হক এবং হিন্দু বৌদ্ধ ঐক্যফ্রন্টের সভাপতি মহাদেব মহন্ত প্রমুখ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা মোড় বটতলা চত্বরে গিয়ে শেষ হয়। এতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
হোসেন শাহ ফকির
ইসলামপুর, জামালপুর।
সম্পাদক ও প্রকাশক: শাহ্ বোরহান মেহেদী
নির্বাহী সম্পাদক : গোলাম রব্বানী
ঠিকানা: ২২ ইন্দিরা রোড (৩য় তলা), ফার্মগেট তেজগাঁও, ঢাকা-১২১৫ , অস্থায়ী ঠিকানা: ঘোড়াশাল, পলাশ, নরসিংদী।
bmbmmehedi77777@gmail.com | 01865610720 01710-139473
Copyright © 2026 দৈনিক পাবলিক বাংলা. All rights reserved.