গোপালগঞ্জ প্রতিনিধি : শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ, বিকাশ ও খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে দেশব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন–২) -এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৩ টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনা জেলা স্টেডিয়াম থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন–২)’-এর শুভ উদ্বোধন ঘোষণা করেন। এ সময় দেশের ৫০৩টি উপজেলায় একযোগে উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার করা হয়।
এরই ধারাবাহিকতায় গোপালগঞ্জ সদর উপজেলা ও গোপালগঞ্জ পৌরসভা কর্তৃপক্ষের আয়োজনে গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ কার্যালয় চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক মো: আরিফ- উজ-জামান, পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ (বিপিএম-সেবা), জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপি আহ্বায়ক শরীফ রাফিকুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কৌশিক আহমেদ, জেলা বিএনপি সদস্য সচিব অ্যাড.আবুল খায়ের প্রমুখ।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা বিকাশ, খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি এবং সুস্থ, মেধাবী ও দক্ষ প্রজন্ম গড়ে তুলতে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।
এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ, ক্রীড়া সংগঠক, শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।গোপালগঞ্জ।
সম্পাদক ও প্রকাশক: শাহ্ বোরহান মেহেদী
নির্বাহী সম্পাদক : গোলাম রব্বানী
ঠিকানা: ২২ ইন্দিরা রোড (৩য় তলা), ফার্মগেট তেজগাঁও, ঢাকা-১২১৫ , অস্থায়ী ঠিকানা: ঘোড়াশাল, পলাশ, নরসিংদী।
bmbmmehedi77777@gmail.com | 01865610720 01710-139473
Copyright © 2026 দৈনিক পাবলিক বাংলা. All rights reserved.