মো: হোসেন শাহ্ ফকির, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে নোয়ারপাড়া ইউনিয়নের ৭ ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ৮টার দিকে ইউনিয়নের কাজলা এলাকায় আলোর দিশরী বিদ্যালয় মাঠে ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজমউদৌলা পাহলোয়ান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বাবলু সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম টিটু, দপ্তর সম্পাদক ফিরোজ আহমেদ মিন্টু, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক সাংবাদিক খাদেমুল হক বাবুল, ছাত্রবিষয়ক সম্পাদক মাহমুদুল হাসমত, পৌর বিএনপির শহর ছাত্র বিষয়ক সম্পাদক হাসানুজ্জামান হিরু, উপজেলা বিএনপির সহসভাপতি ও নোয়ারপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মনির আহমেদ পলাশ এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নবীন ঢালী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রেজাউল কামার, সদস্য বিল্লাল হোসেন এবং ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লিটন ঢালী, ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক জাকির কাজী, কর্মী সম্মেলনে ইউনিয়ন বিএনপিসহ সহযোগী অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে ৭ ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কমিটি অনুমোদন দেওয়া হয়।
এতে ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি পদে সোলাইমান মণ্ডল মেম্বার, সিনিয়র সহসভাপতি আব্দুল ওয়াদুদ, সাধারণ সম্পাদক পদে মোশারফ শেখ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু মুসা, সাংগঠনিক সম্পাদক পদে লুৎফর রহমান টিক্কে কামারকে দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি পদে বাদশা সরদার,
সিনিয়র সহসভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে আসাদুল্লাহ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আসমত আলী এবং সাংগঠনিক সম্পাদক পদে শহিদ মিয়াকে দায়িত্ব দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: শাহ্ বোরহান মেহেদী
নির্বাহী সম্পাদক : গোলাম রব্বানী
ঠিকানা: ২২ ইন্দিরা রোড (৩য় তলা), ফার্মগেট তেজগাঁও, ঢাকা-১২১৫ , অস্থায়ী ঠিকানা: ঘোড়াশাল, পলাশ, নরসিংদী।
bmbmmehedi77777@gmail.com | 01865610720 01710-139473
Copyright © 2026 দৈনিক পাবলিক বাংলা. All rights reserved.