গোপালগঞ্জ প্রতিনিধি : জেলার কোটালিপাড়ায় কৃষিকার্ড নিবন্ধন কর্মসূচি চলছে। এ কর্মসূচির আওতায় গতকাল রোববার উপজেলার কলাবাড়ী ইউনিয়নের নলুয়া গ্রামে কৃষিকার্ড নিবন্ধন কর্মসূচি পরিচালিত হতে দেখা গেছে।
নলুয়া বাজার এলাকায় সড়ক পাশে গ্রামবাসীদের জড়ো করে নিবন্ধন কার্যক্রম পরিচালনা করেন সাদুল্লাহপুর ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা করুনা বৈদ্য এবং পিন্টু তালুকদার। তারা জানান সরকার পুরানো সব কৃষিকার্ড বাতিল করে নতুন করে কৃষিকার্ড প্রদানের জন্য নিবন্ধন কর্মসূচি চলছে। নলুয়া গ্রামে ১৩৫ টি খানা নির্ধারন করা হয়েছে। প্রকল্পের আওতায় রোববার দুপুর পর্যন্ত ২০ জন কৃষকের নাম নিবন্ধন করা হয়। এসময় সেখানে আরও অর্ধ শতাধিক কৃষক অপেক্ষমান ছিলেন। উপসহকারী কৃষি কর্মকর্তারা বলেন,কৃষিকার্ড পেতে তালিকাভুক্ত হতে হবে। তালিকাভুক্ত হতে বা নিবন্ধন পেতে হলে কৃষক দম্পতিকে সশরীরে প্রমানাদিসহ হাজির হতে হবে।
নলুয়া গ্রামের রবীন হালদার (৫১) বলেন,আমার জমি আছে দেড় বিঘা। আমি নিজে আমার জমিতে ফসল ফলাই। আমি এবারই প্রথম কৃষিকার্ড পেতে নিবন্ধন করার জন্য এসেছি। একই গ্রামের শ্যামল হালদার (৫২) তিন বিঘা জমির মালিক। তিনি বলেন, আমি কৃষিকার্ড পাওয়ার জন্য এসেছি অপর একজনের কাছে খবর পেয়ে। বাড়ী বাড়ী গিয়ে কৃষিকার্ড করলে আরও বেশি স্বচ্ছ হতো কৃষিকার্ড প্রদান কর্মসূচি।
বিষয়টি নিয়ে আলাপ করার জন্য সংশ্লিষ্ট কলাবাড়ী ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা রমেন্দ্রনাথ মন্ডলের সাথে আলাপ করার জন্য বারবার চেষ্টা করেও তা সম্ভব হয়নি। তিনি কৃষিকার্ড প্রদান উপলক্ষে নিবন্ধন কর্মসূচি চলাকালে সংশ্লিষ্ট নলুয়া গ্রামে ছিলেন না। তাকে বার বার মোবাইল ফোনে কল করেও পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশক: শাহ্ বোরহান মেহেদী
নির্বাহী সম্পাদক : গোলাম রব্বানী
ঠিকানা: ২২ ইন্দিরা রোড (৩য় তলা), ফার্মগেট তেজগাঁও, ঢাকা-১২১৫ , অস্থায়ী ঠিকানা: ঘোড়াশাল, পলাশ, নরসিংদী।
bmbmmehedi77777@gmail.com | 01865610720 01710-139473
Copyright © 2026 দৈনিক পাবলিক বাংলা. All rights reserved.