মোঃ আলহাজ হোসেন, সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়া উপজেলার কলম কেন্দ্রীয় কবরস্থানে কবরের ওপর পুঁতে রাখা একটি খেজুরগাছের ডাল ছয় মাস পার হলেও শুকিয়ে যায়নি বলে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১১টায় সময় দেখা যায় ডালটি এখনো তাজা রয়েছে এমন খবর ছড়িয়ে পড়ায় কবরটি দেখতে ভিড় করছেন বিভিন্ন এলাকার মানুষ।
স্থানীয়দের দাবি, প্রায় ছয় মাস আগে কবরের ওপর খেজুরগাছের ডালটি পুঁতে রাখা হয়েছিল। দীর্ঘ সময় পার হলেও ডালটি শুকিয়ে না গিয়ে এখনো সতেজ থাকায় বিষয়টি নিয়ে মানুষের মধ্যে কৌতূহল দেখা দিয়েছে। খবরটি ছড়িয়ে পড়ার পর অনেকেই ঘটনাটি স্বচক্ষে দেখতে কলম কেন্দ্রীয় কবরস্থানে আসছেন।
এ ঘটনাকে ঘিরে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা চলছে। কেউ বিষয়টিকে বিস্ময়কর হিসেবে দেখছেন, আবার কেউ এর পেছনে প্রাকৃতিক কারণ থাকতে পারে বলে মনে করছেন।
তবে ডালটি কীভাবে এত দিন সতেজ রয়েছে, তা নিশ্চিত হতে সরেজমিনে যায়ে দেখা যায় কবরস্থানের ঘাস ও অন্যান্য গাছপালার মধ্যে খেজুরগাছের ডালটি সবুজ অবস্থায় রয়েছে বলে প্রতীয়মান হচ্ছে।
ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে কৌতূহল থাকলেও এর প্রকৃত কারণ নিশ্চিত না হওয়া পর্যন্ত একে অলৌকিক ঘটনা হিসেবে চূড়ান্তভাবে আখ্যায়িত করা সমীচীন নয়।
সম্পাদক ও প্রকাশক: শাহ্ বোরহান মেহেদী
নির্বাহী সম্পাদক : গোলাম রব্বানী
ঠিকানা: ২২ ইন্দিরা রোড (৩য় তলা), ফার্মগেট তেজগাঁও, ঢাকা-১২১৫ , অস্থায়ী ঠিকানা: ঘোড়াশাল, পলাশ, নরসিংদী।
bmbmmehedi77777@gmail.com | 01865610720 01710-139473
Copyright © 2026 দৈনিক পাবলিক বাংলা. All rights reserved.